Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রুশ তেলভাণ্ডার লক্ষ্য করে ইউক্রেনের পাল্টা হামলা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই হামলার দৃশ্য।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাল্টা হামলা এবার ইউক্রেনের। রাশিয়ার একটি তেল ভাণ্ডারের ওপর ইউক্রেন বিমানবাহিনী হামলা চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই হামলার দৃশ্য।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই হামলার খবর দিতে গিয়ে জানিয়েছে, ইউক্রেন সেনার দুটি হেলিকপ্টার বেলগোরোডের কাছে রুশ তেলভাণ্ডারের ওপর বোমা বর্ষণ করে। সঙ্গে সঙ্গে ওই তেলভাণ্ডারে আগুন লেগে যায়। ঘটনায় দুজন আহত হয়েছেন। এই খবর লেখা পর্যন্ত ঘটনায় কারও মৃত্যু হয়নি।

হামলার খবর স্বীকার করে নিয়েছেন প্রাদেশিক গভর্নর ভ্যাচেসলভ গ্ল্যাডকভ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ইউক্রনে বায়ুসেনার দুটি হেলিকপ্টার রুশ সীমান্তে ঢুকে তেলভাণ্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় দুজন আহত হয়েছেন। যদিও রুশ তেল সংস্থা রোজনেফট জানিয়েছে, হামলায় কেউ আহত হয়নি। কিন্তু হামলা কে চালিয়েছে বা কী করে তেলভাণ্ডারে এতো বড় বিস্ফোরণ ঘটল, সে ব্যাপারে তারা কিছু জানাতে অস্বীকার করে। অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হামলায় চারজন জখম হয়েছেন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, ড্রোন অথবা ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা হয়। ইউক্রেনের এই পাল্টা হামলায় কার্যত হতবিহ্বল রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের পর কেটে গিয়েছে একমাস। রাশিয়া অবশ্য এই অভিযানকে সামরিক অভিযান বলতে নারাজ। তারা বলছে, ইউক্রেনের অস্ত্রভাণ্ডার নিষ্ক্রিয় করতেই তারা ওই দেশের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। হামলায় কতজন প্রাণ হারিয়েছেন, তার কোনও হিসেব নেই। কেউ নিশ্চিত করে বলতে পারছে না কবে শেষ হবে অভিযান।

আরও পড়ুন ইউক্রেনে অভাবনীয় খাদ্য সংকট

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00