Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হালাল মাংস বিক্রিতেও আপত্তি, কর্ণাটকে বেধড়ক মার দোকানিকে

বোরখার পরে এবার হালাল মাংস নিয়েও সমস্যা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বোরখার পরে এবার হালাল মাংস নিয়েও সমস্যা। গতকাল  অর্থাৎ বৃহস্পতিবারই হালাল মাংস প্রসঙ্গে গুরুতর আপত্তি তুলতে দেখা গিয়েছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাইকে। আর তার ঠিক পরের দিনই কর্ণাটকের এক হালাল মাংসের দোকানিকে বেধড়ক মারধর করল বজরং দল। জানা যাচ্ছে, সম্প্রতি কর্ণাটকের ভদ্রাবতীতে একজন মুসলিম বিক্রেতার ওপর হামলা করেছে বজরং দলের কয়েকজন সদস্য। এই হামলায় গুরুতর আঘাত পেয়েছেন ওই দোকানি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই হামলাকারীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা না হলেও পাঁচজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কর্ণাটকের ভদ্রাবতীর ওই এলাকার হালাল মাংস বিক্রেতাদের হুমকি দেন বজরং দলের কয়েকজন সদস্য। বুধবার থেকেই তাঁরা ভদ্রাবতীর হোসামনে এলাকায় হালাল মাংসের বিরুদ্ধে প্রচার চালাতে শুরু করেছে। ওই প্রচারের সময়েই মুসলিম মাংস বিক্রেতাদের হালাল মাংসের বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দোকানিরা যখন জানান যে এই মুহূর্তে হালাল মাংস ছাড়া আর কোনও মাংস নেই তাঁদের কাছে তখনই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।  

ঠিক একই ধরণের ঘটনা ঘটেছে কর্ণাটকের শিবমোগ্গা জেলাতে। জানা যাচ্ছে, সম্প্রতি এই জেলার একটি হোটেলে হালাল মাংস বিক্রি করার বিরোধিতা করে চড়াও হন বজরং দলের কয়েকজন সদস্য। সেই হোটেলের মালিককেও নন-হালাল মাংস বিক্রি করার নির্দেশ দেওয়া হয় এবং হালাল মাংস বিক্রি করা নিয়ে হেনস্তাও করা হয়। ওই দোকানিও পুলিশের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে খবর। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00