Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নয়ডায় আচমকাই একমাসের জন্য ১৪৪ ধারা

৩০ এপ্রিল পর্যন্ত বহাল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  নয়ডায় শুক্রবার আচমকাই জারি হল ১৪৪ ধারা। বহাল থাকবে এক মাস। ১৪৪ ধারা জারির পাশাপাশি প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, মেনে চলতে হবে কোভিড বিধি। গৌতমবুদ্ধ নগরের পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘আজ ১লা এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নয়ডায় জারি থাকবে ১৪৪ ধারা। সামনেই রয়েছে বেশ কয়েকটি উৎসব। রয়েছে রমজান, রামনবমী, আম্বেদকর জয়ন্তী। পাশাপাশি স্কুলের বার্ষিক পরীক্ষা। তাই, অপ্রীতিকর ঘটনা এড়াতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।’ ১৪৪ ধারার পাশাপাশি নয়ডার বাসিন্দাদের মেনে চলতে হবে করোনা বিধি। মাস্ক বাধ্যতামূলক। মানতে হবে দূরত্ববিধি।

উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে এই নয়ডায় সংখ্যালঘু মুসলিমদের নমাজপাঠকে কেন্দ্র করে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। প্রশাসনের তরফ থেকে তাদের নমাজের জন্য বরাদ্দ জমি দখল করে নেয় কট্টরপন্থী হিন্দু মৌলবাদী সংগঠন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে মাঠে নামতে হয়।

গত মার্চেও একদফা নয়ডায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, নয়ডায় দুষ্কৃতীরা যাতে কোনও ধরনের অসামাজিক কাজকর্ম সংঘটিত করতে না পারে, তার জন্য ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং, মিছিল, সমাবেশ-সহ সব ধরনের জমায়েতের ওপর জারি হয় নিষেধাজ্ঞা। প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, ১৪৪ ধারা যারা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পাশাপাশি বিয়ের আসরে শূন্যে গুলি করার ওপর জারি হয় নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞার মেয়াদ কাটতে না কাটতে এবার আরও এক দফায় নয়ডায় জারি হল ১৪৪ ধারা।

আরও পড়ুন দু সপ্তাহের মধ্যে শুরু করতে হবে নয়ডার টুইন টাওয়ার ভাঙার কাজ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00