Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঋণের টাকা মেটাতে না পেরে আত্মঘাতী যুবক

লকডাউনে চড়া সুদে ঋণের টাকা নিয়ে মেটাতে না পেরে আত্মহত্যা করলেন যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কেতুগ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লকডাউনে চড়া সুদে ঋণের টাকা নিয়ে মেটাতে না পেরে আত্মহত্যা করলেন যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কেতুগ্রামের শাখাই গ্রামে। মৃত যুবকের নাম প্রসেনজিৎ মল্লিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২৯ -এর প্রসেনজিৎ মল্লিক পেশায় ওষুধের দোকানের কর্মী ছিলেন। বুধবার রাতে সুইসাইড নোট লিখে ও ফোনে ভিডিয়ো রেকডিং অন করে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে।

মৃত যুবকের পরিবারের দাবি, লকডাউনের কারণে এলাকার গুপি ও প্রদ্যুৎ-এর কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেন ওই যুবক। এখন সুদে আসলে তা ৫ লক্ষ টাকার বেশি হয়ে গিয়েছে। অভিযোগ, গত কয়েক মাস ধরেই টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল। ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হত। টাকা চেয়ে হুমকি দেওয়া হত। হুমকির মুখে পড়েও টাকা শোধ করতে না পেরে এই সিদ্ধান্ত নেন ওই যুবক। ওই যুবকের সুইসাইড নোটে এলাকার দুই যুবকের নাম পাওয়া গিয়েছে। গুপি ও প্রদ্যুৎ নামে এলাকার দুই যুবককে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, চড়া সুদে টাকা ধার নিয়ে আর্থিক অনটনের কারণে শোধ করতে পারেননি ওই যুবক। টাকা ফেরত দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। আর তার জেরেই আত্মহত্যা করেছেন প্রসেনজিৎ মল্লিক নামে ওই যুবক। কেতুগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত যুবকের ফোন ও সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00