Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমি আমার প্রোফাইল থেকে পুরানো ছবি মুছে ফেলি’-‘আরআরআর’ প্রসঙ্গে আলিয়া

আমি আমার প্রোফাইল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি আর তাই আমার প্রফাইল থেকে আমি পুরানো পোস্ট সরিয়ে দিই।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নিজের কাজের গুণে প্রথম সারিতে জায়গা করে নিচ্ছেন মহেশ ভাট কন্যা আলিয়া ভাট। প্রথমে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, তারপর এস এস রাজামৌলীর হাত ধরে দক্ষিণী ছবি ‘আরআরআর’য়ে ডেবিউ। সব মিলিয়ে আলিয়ার যে এখন লক্ষ্মীলাভ হচ্ছে সে কথা বলাই বাহুল্য। কিন্তু রাজামৌলীর এই ছবি মুক্তির পর থেকে আলিয়াকে কেন্দ্র করে বিভিন্ন গুজব শোনা যাচ্ছে। আর তা হল আর আর আর ছবির টিমের সঙ্গে নাকি বিবাদে জড়িয়েছেন আলিয়া। তাঁর কারণ ছবিতে অল্প পরিসরে তাঁকে দেখানো হয়েছে এবং তাঁকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। আর তা নিয়েই রীতিমত সরগরম চলচ্চিত্র জগৎ। 

এবার এই নিয়ে মুখ খুললেন আলিয়া। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে আলিয়া লিখেছেন ” বেশ কিছুদিন ধরেই গুজব ছড়াচ্ছে যে আমি আর আর আর ছবির টিমের সঙ্গে বিবাদে জড়িয়েছি ছবিতে আমার সামান্য স্ক্রিন প্রেজেন্স রাখার জন্য এবং এও শোনা যাচ্ছে আমি নাকি আমার ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে সমস্ত ছবি মুছে ফেলেছি। এমনটা নয়। আমি আমার প্রোফাইল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি আর তাই আমার প্রফাইল থেকে আমি পুরানো পোস্ট সরিয়ে দিই। এর সঙ্গে ছবির টিমের বিবাদের কোনও সূত্র নেই। আমরা অনেক কষ্ট করে অনেকগুলি বছর ধরে এই ছবির কাজটি করেছি। এই ছবিতে আমার কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। তাই এই ধরণের মন্তব্য ভিত্তিহীন। ” 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00