Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুদ্ধ আবহে ভারতীয় সেনার শক্তি বাড়াতে আসছে আরও ১৫টি কমব্যাট হেলিকপ্টার

স্থল বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হল এই লাইট কমব্যাট হেলিকপ্টার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যুদ্ধ আবহেই ভারতীয় সেনার শক্তিবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। ভারতে আসছে আরও ১৫টি হালাক ওজনের কমব্যাট হেলিকপ্টার। বুধবার এই ১৫ টি কমব্যাট হেলিকপ্টার ক্রয়ের অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি। জানা যাচ্ছে এই ১৫টি হেলিকপ্টার কেনার জন্য ৩৮৮৭ কোটি টাকা খরচ হবে। যার মধ্যে কেন্দ্র ইতিমধ্যেই ৩৭৭ কোটি টাকার অনুমোদন দিয়েছে।

জানা যাচ্ছে এই ১৫ টি কমব্যাট হেলিকপ্টারের মধ্যে ১০টি থাকবে ভারতীয় বায়ুসেনার কাছে। বাকি ৫টি থাকবে ভারতীয় সেনার কাছে। এই লাইট কমব্যাট হেলিকপ্টার লিমিটেড সিরিজ প্রোডাকশন তথা এলএসপি হল একটি দেশীয়ভাবে ডিজাইন করা অত্যাধুনিক একটি যুদ্ধ হেলিকপ্টার যা  ৪৫ শতাংশ দেশীয় সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই হেলিকপ্টারটি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটির মধ্যে প্রয়োজনীয় তত্পরতা, চালচলন, বর্ধিত পরিসর, চব্বিশ ঘন্টা সজাগ থাকা এবং যে কোনও আবহাওয়ায় যুদ্ধ করার ক্ষমতা রয়েছে। এটি কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ (CSAR), ডেস্ট্রাকশন অফ এনিমি এয়ার ডিফেন্স (DEAD), এবং কাউন্টার ইনসারজেন্সি (CI) অপারেশনগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য একটি কপ্টার। জঙ্গল এবং শহুরে ঘিঞ্জি পরিবেশে অভিযান চালানোর জন্য আদর্শ একটি মাধ্যম। ফলে স্থল বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হল এই লাইট কমব্যাট হেলিকপ্টার।

এছাড়াও এই হেলিকপ্টারের বেশকিছু গুণ রয়েছে। যেমন, গ্লাস ককপিট এবং যৌগিক এয়ারফ্রেম কাঠামো। এই ধরণের বৈশিষ্ট্যযুক্ত যে কোনও কপ্টারই আধুনিক যুদ্ধএর জন্য খুবই গুরুত্বপূর্ণ।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00