Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Paskistan Crisis: জাতির উদ্দেশে ভাষণ বাতিল করলেন ইমরান

ফলে ইমরান কী করবেন তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রতি মুহুর্তেই বদলাচ্ছে রাজনৈতিক চিত্রনাট্য। কথা ছিল দেশের বর্তমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি নিয়ে আজ বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও দেশের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ও আইএসআই প্রধান নাদিম আঞ্জুমের সঙ্গে বৈঠকের পরে সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি। কিছুক্ষণ আগে টুইট করে ইমরান খানের দলের অন্যতম মুখপাত্র তথা সেনেটর ফয়সাল জাভেদ খান। ফলে ইমরান কী করবেন তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেননা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছিলেন, জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে ইস্তফার কথা ঘোষণা করতে পারেন ইমরান খান।

পায়ের তলা থেকে যত ভিত আলগা হচ্ছে ততই কুর্সি ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এদিন সেনাবাহিনীর শীর্ষ পদাধিকারীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতীয় সুরক্ষা পরিষদের সদস্যদের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন। সূত্রের খবর, ওই বৈঠকে বিরোধীদের নিশানা করে ইমরান বলেন, ‘পাকিস্তানকে অশান্ত করতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বিদেশি শক্তি। আর সেই বিদেশি শক্তির হাতের ক্রীড়নক হয়ে উঠেছে বিরোধীরা। কিভাবে বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা যায়, সে বিষয়ে এখন গুরুত্ব দিতে হবে।’

সেনা আধিকারিক ও জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীরা অনাস্থা প্রস্তাব নিয়ে যতই হইচই করুক না কেন, এখনও সরকারের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে ৮০ শতাংশ।’ সূত্রের খবর, সরকার বাঁচাতে সংসদের নিম্নকক্ষে বেশ কিছু গোপন চিঠি প্রকাশ করতে চলেছেন পাক প্রধানমন্ত্রী। ওই চিঠিই তাঁর সরকারের পতন রুখবে বলে আশাবাদী ইমরান খান।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00