Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়াবহ আগুনের গ্রাসে আলওয়ারের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র

আগুন লাগে গত রবিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, আলওয়ার (রাজস্থান): ভয়াবহ আগুনের গ্রাসে আলওয়ারের ব্যাঘ্র সংরক্ষণ। আগুন লাগে গত রবিবার। আগুন নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছুটছে দমকল কর্মীদের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জেলা বন দফতরের পদস্থ আধিকারিক-সহ দুশোজন কর্মী। আগুন নেভাতে নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্টার। পাশাপাশি দুটি এমআই-১৭ হেলিকপ্টারকেও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে লাগানো হয়েছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার আরও দুটি হেলিকপ্টারকে আলওয়ারের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়েছে। গত রবিবার থেকে ঘটনাস্থলে রয়েছেন মূখ্য বনাধিকারিক আরএন মীনা। অভয়ারণ্য সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। মীনা জানিয়েছে, আবহাওয়া শুষ্ক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে অভয়ারণ্যে থাকা বহু প্রাণীর মৃত্যু হয়েছে বলে আমাদের অনুমান। অভয়ারণ্যের একাধিক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল দফতরের তরফ থেকে অগ্নিকাণ্ডের খবর দিতে গিয়ে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের চেষ্টা চলছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। সাহায্য করছে বনদফতরের কর্মীরা। অভয়ারণ্য সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। অভয়ারণ্যটি পার্বত্য অঞ্চলে হওয়ায় দমকলবাহিনীর সেখানে পৌঁছতে কিছুটা অসুবিধে হচ্ছে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যম জানিয়েছে, কেন্দ্রের তরফ থেকে রাজস্থান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে সব ধরনের সাহায্যের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00