Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্ধ করে দেওয়া হল রোহিঙ্গা শরণার্থী শিবিরের সর্ববৃহৎ স্কুল

হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্ববৃহৎ বেসরকারি স্কুলে দরজা বন্ধ হয়ে গেল। হাসিনা সরকারের এক পদস্থকর্তা জানিয়েছেন, ‘স্কুল চলছি অনুমতি ছাড়াই। এভাবে বিনা অনুমতিতে শিক্ষাপ্রতিষ্ঠান চালানো যায় না’। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, গত কয়েকদিন ধরে রোহিঙ্গা শরণার্থী-পড়ুয়াদের জন্য তৈরি হওয়া স্কুলের বিরুদ্ধে অভিযানে নেমেছিল হাসিনা সরকার। বেশ কয়েকটি স্কুল তারা বন্ধ করে দিয়েছে। আর মঙ্গলবার যে স্কুলটি তারা বন্ধ করে দিল, সেটা সর্ববৃহৎ। হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে।

মঙ্গলবার যে স্কুলটি বন্ধ করে দিল হাসিনা সরকার, সেটা প্রতিষ্ঠা করেছিলেন বিশিষ্ট রোহিঙ্গা নেতা মোহিব উল্লাহ। সেপ্টেম্বরে দুষ্কৃতীদের গুলিতে তিনি খুন হন। স্কুল চালানোর খরচ বহন করতেন শিক্ষক এবং শরণার্থী পরিবার যৌথভাবে। স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা ছশোর কাছাকাছি। স্কুল আচমকা বন্ধ করে দেওয়া বিপাকে পডুয়ারা। ১৯ বছরের মহম্মদ মোশারফ জানিয়েছে, ‘ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে স্কুলে ভর্তি হয়েছিলাম। সামনেই ছিল বার্ষিক পরীক্ষা। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো বিপাকে পড়েছি। চোখের সামনে দেখলাম পুলিশ এসে ব্ল্যাকবোর্ড, কম্পিউটার নিয়ে চলে গেল। এমন দৃশ্য দেখতে হবে, কোনওদিন তা কল্পনাও করতে পারিনি।’

রোহিঙ্গা শরণার্থী পডুয়াদের কথা মাথায় রেখে ইউনিসেফ বেশ কয়েকটি স্কুল চালায়।যদিও সেই সব স্কুলে চার থেকে ১৪ বছরের শিশুরা ভর্তি হতে পারেন। যাদের বয়স বেশি তাদের যেতে হয় বেসরকারি স্কুল অথবা মাদ্রাসায়।

আরও পড়ুন তরুণ খুনের পর রাজশাহী নিউমার্কেট ফুটপাথ দখলমুক্ত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00