Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেনে অভাবনীয় খাদ্য সংকট

বাজারেও পড়েছে যুদ্ধের প্রভাব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অভাবনীয় খাদ্য সংকটে ইউক্রেন। বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, ইউক্রেনে খাদ্য শেষ হয়ে যাচ্ছে। সংগঠনের মুখপাত্র টমসন ফিরি জানিয়েছেন, প্রতি পাঁচজনের মধ্যে একজন ইউক্রেবাসী খাদ্য সংকটের শিকার। সুপারমার্কেট খাদ্যশুন্য হয়ে পড়েছে এবং গুদামগুলোতেও খাদ্যের মজুত শেষ হযে গিয়েছে। সব থেকে কঠিন অবস্থা মারিউপুল শহরের।

ইউক্রেনে যে অভাবনীয় খাদ্য সংকট তৈরি হবে, সে ব্যাপারে আগাম জানিয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।যুদ্ধের প্রভাবে এরইমধ্যে আফ্রিকার দেশগুলোতে বেড়েছে গমের দাম। জাতিসংঘের খাদ্য কর্মসূচির গমের অর্ধেক আসে ইউক্রেন থেকে। বর্তমানে বিঘ্নিত হচ্ছে সরবরাহ। গমের দাম বাড়ার পাশাপাশি সারের বাজারেও পড়েছে যুদ্ধের প্রভাব। রাশিয়া বিশ্বের ১৩ শতাংশ সার উৎপাদন করে থাকে। পটাশ, ফসফেট এবং নাইট্রোজেন সারের প্রধান উৎপাদক দেশটি।

ইউক্রেন সঙ্কটের শুরুর পর ইতোমধ্যেই গমের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। শিকাগোতে সবশেষ প্রতি বুশেল বিক্রি হচ্ছে ১১ ডলারে। অথচ ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ছিলো ৮ ডলার। ইউক্রেন ইতোমধ্যে আন্তর্জাতিকমহলের কাছে আর্থিক সাহায্য চেয়েছে।

রুশ আগ্রাসনের জেরে কার্যত ইউক্রেন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। কবে থামবে এই সংঘাত সে বিষয়ে কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা জানিয়েছেন, পুতিন আপাতত কোনও সমঝোতায় আসত নারাজ। ফলে, আগামী কয়েকদিনের মধ্যে সংঘর্ষ থামবে বলে তারা মনে করছেন না। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার প্রাক্কালে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশের “সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা” তার প্রথম অগ্রাধিকার।

আরও পড়ুন ইউক্রেনের হতাহতদের প্রতি শ্রদ্ধা, মানবিক সাহায্যের আবেদন অস্কার কমিটির

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00