Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমেরিকায় তুষার ঝড়, হত তিন

জখম ২০। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভয়াবহ তুষারঝড়ে ওলটপালট আমেরিকা। প্রাণ হারিয়েছেন তিনজন। জখম ২০। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তুষারঝড়ে বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। খবর পাওয়ার পরে পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইউনিট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তুষারঝড়ের মুহূর্ত।

তুষারঝড়ের মুখে পড়েছিলেন মাইক মোয়ে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মাইক জানান, ‘গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎই শুরু হয় তুষারঝড়। এক হাত দূরের কিছু দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে দিই। মনে হয়েছিল, কিছুক্ষণ বাদে পরিস্থিতি স্বাভাবিক হবে। ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় বাধ্য হয়ে স্থানীয় একটি হোটেলে আশ্রয় নিতে হয়েছিল।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, তুষারঝড়ের ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো উল্টে যাচ্ছে। একটি গাড়ির সঙ্গে একটি গাড়ির ধাক্কায় আগুন লেগে গিয়েছে। আগুন লেগে যায় একটি ট্রাকেও। তবে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তুষারঝড় শুরু হয় স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ। গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিদুৎ দফতরের কর্মীরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে তোলার চেষ্টা চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত কিছুদিন তীব্র শৈত্যপ্রবাহ চলবে।

আরও পড়ুন প্রয়াত আমেরিকার প্রথম মহিলা বিদেশসচিব ম্যাডেলিন অলব্রাইট

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00