Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষ হল ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং, উচ্ছ্বসিত গোটা টিম

অবশেষে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র'র শুটিং শেষ হল। বেনারসে তিনদিন শুটিং চলার পর অবশেষে শুটিং শেষ হল এই ছবির।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র’র শুটিং শেষ হল। বেনারসে তিনদিন শুটিং চলার পর অবশেষে শুটিং শেষ হল এই ছবির। এই ছবিতেই প্রথমবার জুটি বেঁধেছেন। ছবির শুটিং শেষ হওয়ার পর পরিচালক কার্যতই আপ্লুত।  দীর্ঘ পাঁচ বছর পর শেষ হল ছবির শুটিং। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি। এর আগে বেনারসে শুটিং য়ের দৃশ্য সামনে এসেছিল। 

 

View this post on Instagram

 

A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)

মূলত পৌরাণিক ঘটনা ও বর্তমানের মিশেলে নির্মিত এই ছবির অধিকাংশ অংশের শুট হয়েছে বারাণসীতে। বলে রাখা ভালো এই ছবিতে রণবীর কাপুরের চরিত্রের নাম শিব। আর কাশী বা বেনারস হল মহাদেবের আরাধনার আরেক পীঠস্থান। বেনারস থেকে ছবির শুটিং শেষে আলিয়া ভাট ও বেনারসের সাধু সন্তদের সঙ্গে একটি ছবি তুলে নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে অয়ন মুখোপাধ্যায় লিখেছেন ” অবশেষে ছবির শুটিং শেষ হল। এবার প্যাকআপ হওয়ার পালা। ৫ বছর আমরা এই ছবির জন্য সময় দিয়েছি। শেষ অবধি আমরা এর শুটিং শেষ করতে পেরেছি। যা সত্যিই চ্যালেঞ্জিং ছিল।” 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)

শুটিং ফ্লোরের একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন আলিয়া। ক্যাপশনে লিখেছেন ” আমরা ছবির শুটিং শেষ করেছিলাম ২০১৮ সালে। অবশেষে… ব্রহ্মাস্ত্র পার্ট-১’র শুটিং অবশেষে শেষ করলাম আমরা। এবার প্যাকআপের সময়। 

করণ জোহর নিজেও একটি ভিডিও শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন ” সত্যিই এটা একটা দারুণ জার্নি ছিল। আগামী ০৯.০৯.২০২২ এ #ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান আসছে আপনাদের সকলের কাছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00