Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Rampurhat clash: মমতার উপর পূর্ণ আস্থা মিহিলালের

উনি আমায় ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মিহিলাল

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পূর্ণ আস্থা রয়েছে মিহিলালের। তিনি জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমায় আশ্বাস দিয়েছেন। আমি ওনার উপর ভরসা রাখছি। উনি আমায় ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমার মনে প্রাণে চেয়েছিলাম কেউ আমাকে সুবিচার পাইয়ে দেবে।মুখ্যমন্ত্রী আমার পাশে এসে দাঁড়িয়েছেন। ওনার ওপর আমার ভরসা রয়েছে। আস্থা রয়েছে। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সেটা আদালতের বিষয়। এই নিয়ে বলার কিছু নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাসের ওপর আমার ভরসা রয়েছে।’

কেন আস্থা রয়েছে, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিহিলাল বলেন, ‘মুখ্যমন্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে আনারুলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় যে আইসি, এসডিপিও-র গাফিলতি ছিল সেটা উনি অনুমান করেছেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদের সাসপেন্ড করা হয়েছে। উনি মুখে নয়, কাজে বিশ্বাস করেন। তাই ওনার ওপর ভরসা ও বিশ্বাস দুটোই রয়েছে।’ হাইকোর্টের সিবিআই তদন্ত নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি ভাদুশেখের পরিবার।

উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বগটুই গিয়ে গ্রামবাসীদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পাশাপাশি তাদের বাড়ি ফিরে আসতে বলেন। ঘটনার পর থেকে মিহিলাল এবং তাঁর দাদা গ্রামছাড়া। রয়েছেন সাঁইথিয়ায় এক আত্মীয়ের বাড়িতে। গ্রামে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, আদালত এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। পরিস্থিতি থমথমে রয়েছে। তবে কোনও প্রান্ত থেকে নতুন করে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00