Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লখিমপুর, উন্নাওয়ের ঘটনায় সিবিআই নয় কেন, প্রশ্ন কুণালের

বিজেপির বৃহত্তর ষড়যন্ত্র আড়াল করার চেষ্টা করলেই প্রতিবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: লখিমপুর, উন্নাও, হাতরাসের মতো ঘটনায় কেন সিবিআইকে দিয়ে তদন্ত হয় না।

বগটুই-কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্তে প্রসঙ্গে এই প্রশ্ন তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেই সঙ্গে জানিয়ে দিলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিজেপির বৃহত্তর ষড়যন্ত্র আড়াল করার চেষ্টা করলে দল প্রতিবাদের রাস্তায় হাঁটতে দ্বিধা করবে না।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সিবিআই তদন্তে দলের আপত্তি নেই। কিন্তু তদন্তের বদলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিজেপির বৃহত্তম ষড়যন্ত্রকে আড়াল করার চেষ্টা করলে দল প্রতিবাদ করবে।’ সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। 

তিনি আরও বলেন, ‘এর আগে সিবিআইয়ের হাতে রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্তভার দেওয়া হয়েছিল। তদন্তভার দেওয়া হয়েছিল তাপসী মালিক হত্যাকাণ্ডের। নন্দীগ্রাম হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। তারা একটিরও সমাধান করতে পারেনি। আমাদের প্রশ্ন, দিল্লির দাঙ্গায় মানুষের মৃত্যু, উন্নাও, লখিমপুরের ঘটনায় সিবিআই তদন্ত হয় না কেন?

বগটুইয়ের ঘটনার দায়িত্ব যে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে, তার ইঙ্গিত দল আগেই পেয়েছিল বলে জানান কুণাল ঘোষ।  সাংবাদিকদের তিনি বলেন, ‘বিজেপি নেতারা এবং রাজ্যপাল যখন একযোগে বলতে শুরু করে কী কী হয় এবার দেখুন, তখনই বোঝা গিয়েছিল কোথা থেকে কী কী হতে পারে। যদিও আদালত রায় দিয়েছে সিবিআই তদন্তের। আমরা সহযোগিতা করব। কিন্তু একটা কথা জানিয়ে দেওয়া ভালো, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নির্দিষ্ট ঘটনার গণ্ডি পেরিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে তাহলে তৃণমূল প্রতিবাদের রাস্তায় হাঁটতে দ্বিধা করবে না। ’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00