Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্ঘটনাগ্রস্ত যুবকের ব্রেনডেথ, তিন অঙ্গে তিন শহরবাসী পেল নবজীবন

বছর ২৪-য়ের এই যুবক বাইক দুর্ঘটনার শিকার হন

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন শহর মিলল মৈত্রীর বন্ধনে। সৌজন্যে অশোকনগরের কুমারেশ সাধু। বছর ২৪-য়ের এই যুবক বাইক দুর্ঘটনার শিকার হন। মাথায় গুরুতর আঘাত পান কুমারেশ। ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে সারিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। গত মঙ্গলবার তাঁরা বুঝতে পারেন, কুমারেশের ব্রেন ডেথ হয়ে গিয়েছে। মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপন নিয়ে তারা কুমারেশের পরিবারের সঙ্গে কথা বলেন। পরিবার প্রস্তাবে সম্মতি দেয়।

সম্মতি মিললেও সমস্যা তৈরি হয়। কারণ, রক্তের গ্রুপ এবি-পজিটিভ হওয়ায় হার্টের জন্য কোনও গ্রহীতা পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে এক তরুণ রোগীর খোঁজ মেলে। লিভার গ্রহীতার সন্ধান মেলে জয়পুরে। চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন কুমারেশের হার্ট চেন্নাইতে পাঠানো হলেও লিভার জয়পুরে পাঠানো হবে না। জয়পুরের বছর পঁয়তাল্লিশের রোগীকে কলকাতায় আনা হয়। গত বুধবার তাঁর শরীরে লিভার প্রতিস্থাপন করা হয়। একই দিনে চেন্নাইয়ে হার্ট প্রতিস্থাপন সেরে ফেলেন চিকিৎসকেরা। যা দেখে চিকিৎসকেরা বিস্মিত হন, তা হল কুমারেশের জন্মগতভাবেই দুটির বদলে একটি কিডনি। কলকাতার ষাটোর্ধ্ব এক মহিলার শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়। কুমারেশের দাদা সমরেশ সাধু জানান, ভাইকে ফিরে পাওয়া যাবে না। কিন্তু ওর তিন অঙ্গে যে তিনজন নবজীবন পেল, সেটাই সব থেক সান্ত্বনা।

উল্লেখ করা যেতে পারে, শহর এর আগেও মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপনের সাক্ষী ছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00