Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী ২৬ মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে আর্থ আওয়ার

এবারের আর্থ আওয়ারে থিম 'শেপ আওয়ার ফিউচার' 

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের, কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’

বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকার নিয়ে আগামী শনিবার ২৬ মার্চ সাড়ে আটটায় দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ‘আর্থ আওয়ার’। আর্থ আওয়ারের ভারতীয় সঙ্গীত পরিচালনা করেছেন শান্তুনু মৈত্র। কণ্ঠ দিয়েছেন মোহিত চৌহান। আর গানটি লিখেছেন তনভির গাজি।  এবারের আর্থ আওয়ারে থিম ‘শেপ আওয়ার ফিউচার’ 

দীর্ঘদিন ধরেই সুস্থ-সন্দুর পৃথিবী গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে আর্থ আওয়ার। সংগঠনের আত্মপ্রকাশ ২০০৭ সালে, সিডনিতে। বর্তমানে বিশ্বের ১৯০টি দেশে রয়েছে এর শাখা। শুরুর দিকে আর্থ আওয়ারের মূল লক্ষ্য ছিল পরিবেশ সংকট। বর্তমানে আর্থ আওয়ার প্রকৃতির ক্ষয়ক্ষতিকে সামনে তুলে ধরতেও প্রচেষ্ট চালিয়ে যাচ্ছে।

ওয়ার্ল্ড ওয়াইন্ড ফান্ড ফর নেচার-য়ের সেক্রেটারি জেনারেল তথা সিইও জানিয়েছেন, ‘প্রতিবছরই আর্থ আওয়ার আমাদের জীবনে একটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফেলে। এই সময়টুকু আপনারা কিছু ইতিবাচক কার্যকলাপের সম্বন্ধে গভীরভাবে চিন্তাভাবনা করুন, যা পরিবেশের উন্নতিকল্পে আমরা এককভাবে বা সমবেতভাবে বাস্তবায়িত করতে পারি।’

আর্থ আওয়ার জার্মানির পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ এবং পরমাণু নিরাপত্তা মন্ত্রকের সহায়তা প্রাপ্ত এবং আন্তর্জাতিক পরিবেশ উদ্যোগের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00