Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারারা

বকটুই গ্রামে স্বজনহারাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর আগে বাংলার কোনও মুখ্যমন্ত্রীকে দুর্গত, বিপন্ন, স্বজনহারা মানুষদের পাশে এভাবে দাঁড়াতে দেখা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পারেন একমাত্র তিনিই পারেন। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে, সবাইকে সঙ্গে নিয়ে চলতে। একবার নয়, বাংলার জনতা বার বার দেখেছে এই দৃশ্য। এবারেও তাঁরা দেখলেন বাংলার অগ্নিকন্যাকে সেই চিরাচরিত দৃশ্যে। বাম জমানার ৩৪ বছরে যে দৃশ্য সূচপুরে, ছোট আঙ্গাড়িয়ায়, নেতাইয়ে, ধানতলায়, বাণতলায়, সাঁইবাড়িতে, মরিচঝাঁপিতে, সিঙ্গুরে , নন্দীগ্রামে দেখা যায়নি সেটাই দেখা গেল বকটুই(Boktui) গ্রামে। করে দেখালেন তিনি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃস্নেহে স্বজনহারা মানুষগুলোকে কাছে টেনে তাঁদের দুঃখের কথা শুনলেন। মুছিয়ে দিলেন চোখের জল। এর আগে বাংলার কোনও মুখ্যমন্ত্রীকে দুর্গত, বিপন্ন, স্বজনহারা মানুষদের পাশে এভাবে দাঁড়াতে দেখা যায়নি। শুধু পাশে দাঁড়ানোই নয়। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।  

বৃহস্পতিবার সকালেই হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে রামপুরহাটে(Rampurhat) পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখান থেকে প্রথমে তাঁর যাওয়ার কথা ছিল সার্কিট হাউসে। কিন্তু সেখানে পৌঁছেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন প্রথমে তিনি বকটুই গ্রামেই আগে যাবেন। সেই মতো রামপুরহাটের সার্কিট হাউস হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সরাসরি বকটুই গ্রামে গিয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে প্রথমে তিনি কথা বলেন সিটের সদস্যদের সঙ্গে। তারপরেই তিনি কথা বলেন বকটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজনহারাদের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনহারারা। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, ‘ভীষণ ভয়াবহ ও মর্মদায়ক ঘটনা। ভাবতে পারিনি এইরকম নৃশংস ঘটনা ঘটতে পারে কখনও। ভাদু খুন হওয়ার পরে ১০টা বাড়িতে আগুন ধরানো হয়। শুধু কয়েকটা লোকের জন্য অশান্তির আগুন। পুলিশকে(Police) বলব, আনারুলকে গ্রেফতার করতে। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশকে পাঠায়নি। যেখান থেকে পার অ্যারেস্ট করে আনতে হবে। একে পেলাম, না ওকে পেলাম না সেটা শুনতে চাই না। দোষীরা যেখানেই পালাক, ধরে আনুন। আনারুলকে হয় আত্মসমর্পণ করতে হবে নাহলে ও গ্রেফতার হবে।’

একই সঙ্গে মুখ্যমন্ত্রী পুলিশকে জানান, ‘আগে থেকেই সতর্কমূলক পদক্ষেপ নেওয়া উচিত ছিল পুলিশের। যাঁরা জেনেও পুলিশকে ঠিক মতো কাজে লাগায়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিআইবি, আইসি দায়িত্ব পালন করেননি। ভাদু শেখকে মারার ঘটনা খারাপ। তার পর যা হয়েছে, তা-ও অত্যন্ত নিন্দনীয়। আমি কিছু শুনতে চাই না। কড়া ব্যবস্থা নিন। একে পেলাম, ওকে পেলাম না— এ সব আমি শুনব না। ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ গেলে এই ঘটনা এড়ানো যেত। এলাকায় সব সময় পুলিশ পিকেটিং থাকবে। শুধু এখানকার লোক ঘটনায় জড়িত, না বাইরের লোক এসেছে, তা দেখতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশ এমন কড়া ব্যবস্থা নিক, যাতে এ রকম ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। তদন্ত তদন্তের পথে চলবে। আমি এর মধ্যে কোনও ভাবে হস্তক্ষেপ করব না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে পুলিশ অফিসার এর মধ্যে জড়িত, তাঁদেরও ছাড়া হবে না।’

বকটুইয়ের ঘটনায় মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ক্ষতিপূরণ(Compensation) দেওয়ার কথাও ঘোষণা করেন। মোট ১০টি পরিবারকে এই ক্ষতিপূরণের আওতায় আনা হয়েছে। এই তালিকায় আছে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৮জনের পরিবার ও ভাদু শেখ ও তাঁর মেজ দাদার পরিবার। উল্লেখ্য ভাদু শেখের এই দাদা কয়েক মাস আগে খুন হলেও অভিযোগ পুলিশ সেই ঘটনায় কোনও পদক্ষেপই করেনি। তবে মুখ্যমন্ত্রী এদিন এই ১০টি পরিবারকেই ক্ষতিপূরণ প্রদান করার কথা জানান। তিনি বলেন, ‘জীবনের বিকল্প চাকরি হয় না। তারপরেও আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যে ১০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁদের পরিবারের ১জন করে ১০জনকে আমি মুখ্যমন্ত্রী কোটায় সরকারি চাকরি দেব। প্রথম বছর ১০ হাজার করে পাবে। পরে স্থায়ী চাকরি করে দেওয়া হবে। যে সব বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলি আবার নির্মাণ ও সারাইয়ের জন্য প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়কা হয়েছে। একই সঙ্গে ক্ষতিপূরণ বাবদ তাঁরা আরও ৫ লক্ষ টাকা করে পাবেন। যাঁর ৬০ শতাংশ পুড়ে গিয়েছে, তাঁকে ১ লক্ষ টাকা দেওয়া হবে ক্ষত্রিপূরণ। বাকি আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ।’ এই সব ক্ষতিপূরণের টাকার চেক মুখ্যমন্ত্রী নিজেই এদিন ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00