Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বকটুইয়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে মৃতদের পরিবারকে মৃত ব্যক্তিপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃত ৮জনের পরিবার তা পাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলার রামপুরহাট থানার বকটুই(Boktui) গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় ঠিক কতজন মারা গিয়েছেন বা নিখোঁজ হয়েছেন তা নিয়ে বিতর্ক রয়েই গিয়েছে। এই অবস্থায় পুলিশের ঘোষিত ৮জনের মৃত্যুর সংখ্যাকেই মান্যতা দিল নবান্ন। সেই সূত্রেই রাজ্য সরকারের(State Government) তরফে জানানো হয়েছে মৃতদের পরিবারকে মৃত ব্যক্তিপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ(Compensation) দেওয়া হবে। একই সঙ্গে জানানো হয়েছে ভাদু শেখের খুনের ঘটনায় মূল অভিযুক্ত হানিফ শেখকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনায় গাফিলতির অভিযোগে রামপুরহাট থানার ১২জন পুলিশকর্মীকে ‘ক্লোজড’ করা হয়েছে। কেননা এরা ঘটনার সময় যে সব বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল তার সামনেই দাঁড়িয়ে ছিলেন বলে অভিযোগ উঠেছে। স্বজনহারা মানুষদের অভিযোগ, ঘটনার সময় ওই পুলিশকর্মীদের সামনেই ওইসব বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। চোখের সামনে সেই ঘটনা দেখেও হাত গুটিয়ে ছিলেন তাঁরা। পুলিশ সক্রিয় হতে ওই ঘটনাই ঘটত না।

উল্লেখ্য মঙ্গলবারই বকটুইয়ের ঘটনায় ক্লোজড করা হয় রামপুরহাট থানার ওসি-কে। সেই সঙ্গে সরিয়ে দেওয়া হয় রামপুরহাটের মহকুমা পুলিশ(Police) আধিকারিক বা এসডিপিও-কে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৪জন পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবারই বকটুইয়ের অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার হওয়া ২০জনকে তোলা হয় রামপুরহাট মহকুমা আদালতে। সেখানে ১০জনকে ১৪ দিনের পুলিশি হেফাজত ও ১০ জনকে ১০দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ভাদু শেখের খুনের ঘটনায় ধৃত হানিফ শেখকেও ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

একই সঙ্গে এদিন বীরভূম জেলা প্রশাসনের(District Adminstration) তরফ থেকে জানানো হয়েছে, বকটুয়ের বাসিন্দারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন এই ঘটনা সঠিক নয়। বগটুই গ্রামে তিনটি সংসদ আছে। বগটুই পূর্বপাড়ায় দুটি সংসদ ও বগটুই পশ্চিমপাড়ায় রয়েছে একটি সংসদ। তিনটি সংসদে মোট জনসংখ্যা ৭০০০। এর মধ্যে যেখানে ঘটনা ঘটেছে সেখানকার মাত্র পাঁচটি পরিবারের ৫০-৬৯ জনের পাশের গ্রামে যাওয়ার খবর পাওয়া গেছে। অতএব গ্রাম ছেড়ে যাওয়ার দাবি মূলত রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই করা হচ্ছে বলে বীরভূম জেলা প্রশাসনের অভিমত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00