Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক মাসের মধ্যে আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের

এক মাসের মধ্যে আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কারোর দ্বারা প্রভাবিত না হয়ে তদন্ত করার নির্দেশ দিল আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মাসের মধ্যে আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কারোর দ্বারা প্রভাবিত না হয়ে তদন্ত করার নির্দেশ দিল আদালত। সোমবার সিটকে এই নির্দেশ দিল আদালত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া তদন্তের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে হাইকোর্ট। আনিস রহস্য-মৃত্যু মামলার পরবর্তী শুনানি ১৮ এপ্রিল।

গত শুক্রবার আনিস মৃত্যু নিয়ে আদালতে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল(স্পেশাল ইনভেস্টিগেশন টিম)। এবার সোমবার আনিস মৃত্যুর তদন্তের সময়সীমা বেঁধে দিল আদালত। একমাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে সোমবার সিটকে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য ছাত্র নেতা আনিস খানের মৃত্যু ঘিরে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তারপর কেটে গিয়েছে ২৩ দিনের বেশি সময়। আনিসের মৃত্যুর ঘটনার তদন্ত চলছে সিটের আওতায়। অন্যদিকে আনিসের মৃত্যুর তদন্ত করুক সিবিআই, এমনটাই চাইছেন তার পরিবার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবিতে অনড় আনিসের বাবা সালেম খান। কাদের নির্দেশে তাঁর বাড়িতে পুলিশ এসেছিল ঘটনার দিন মাঝরাতে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার আমতা থানার সারদা দক্ষিণ খাঁ পাড়া এলাকায় বাড়ি সালেম খানের। গত ১৮ ফেব্রুয়ারি রাতে তাঁর ছেলে আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করার অভিযোগ ওঠে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। আনিসের পরিবারের দাবি, আমতা থানার একজন পুলিশ আধিকারিক এবং তিনজন সিভিক ভলান্টিয়ার সেদিন রাতে আসে। তারাই এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ পরিবারের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00