Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বক্সঅফিসে সাফল্য, ওটিটিতে এখনই ‘না’ ‘গাঙ্গু’র নির্মাতাদের

সাফল্যের মুখ দেখে এখনই ওটিটি প্ল্যাটফর্মে বনশালির 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' না দেখানোর সিদ্ধান্ত ছবির নির্মাতাদের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৫ ফেব্রুয়ারি মুক্তির পর বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। বক্স অফিসে ১০০ কোটির সাফল্যের দৌড়ে সামিল হয়েছে এই ছবি। ব্যবসার দৌড়ে অমিতাভের ‘ঝুন্ড’ ও হলিউডের ব্যটম্যানকে জোরদার টেক্কা দিচ্ছে বনশালির ‘গাঙ্গু’। আর সাফল্যের মুখ দেখে এখনই তাই নেটফ্লিক্স কতৃপক্ষকে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি না দেখানোর অনুরোধ করা হয়েছে ছবির নির্মাতাদের তরফে। কাজেই, আপনি যদি ভেবে থাকেন সময়ের অভাবে বাড়িতে আরামে বসে ছবিটি দেখবেন তাহলে তা এখনই হচ্ছে না। জানা যাচ্ছে এপ্রিলের শেষের দিকে ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে বনশালির এই নতুন ছবি। আর ততদিন যদি অপেক্ষা না করতে পারেন তাহলে সিনেমা হলই এক এবং একমাত্র পথ ।

বনশালির ছবি থেকে বরাবরই দর্শকের এক আলাদা প্রত্যাশা থাকে। এই ছবিও তেমনি এক ছবি। যে ছবি দর্শকদের অনেককিছু দিয়েছে। সর্বোপরি আলিয়াকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছেন দর্শক এই ছবির মাধ্যমেই। এই কয়েকদিনে মুম্বই থেকে কলকাতা সর্বত্র ছবির প্রচারের জন্য ব্যাস্ত আলিয়াকে দেখা গিয়েছে। চরিত্রের মধ্যেই যে তিনি বাঁচছেন তা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।

শুধুই তাই নয় এমন এক ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে আলিয়া কার্যত আপ্লুত এবং সঞ্জয় লীলা বনশালির কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা সে স্বীকার করেছিল অনেক আগেই। ছবি মুক্তির আগে থেকেই ‘গাঙ্গুবাঈ’কে নিয়ে বেশ উচ্ছ্বসিত আলিয়া।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00