Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরবঙ্গে চাই ইন্ডোর স্টেডিয়াম, দাবি ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের

করোনার কারণে লকডাউন থাকায় সেইসব ব্যাক্তিরা পরিবারকে বাঁচানোর তাগিদে নিজেদের ফোটোগ্রাফি পেশা বদল করে কেউ মাছ, কেউ আবার সব্জি বিক্রির পেশার সঙ্গে যুক্ত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে শারদ সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়িতে। রবিবার এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হোল জলপাইগুড়ি ইউরোপীয়ন ক্লাবে। এদিনের সভায় মুখ্যমন্ত্রীর কাছে জলপাইগুড়ির বেকার যুবক-যুবতীদের সহায়তার জন্য জলপাইগুড়ি জেলায় একটি অডিও-ভিস্যুয়াল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করার দাবি উঠল। পাশাপাশি নেতাজি ইন্ডোরের ধাঁচে উত্তরবঙ্গে একটি ইন্ডোর স্টেডিয়াম করার দাবি তুললেন তাঁরা।

ফটোগ্রাফি পেশার সঙ্গে যুক্ত ব্যাক্তিরা বিভিন্ন মাইক্রো ফিনান্স কোম্পানিগুলির থেকে ঋণ নিয়ে ক্যামেরা-সহ বিভিন্ন যন্ত্রপাতি কিনেছিল। করোনার কারণে লকডাউন থাকায় সেইসব ব্যাক্তিরা পরিবারকে বাঁচানোর তাগিদে নিজেদের ফোটোগ্রাফি পেশা বদল করে কেউ মাছ, কেউ আবার সব্জি বিক্রির পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু মাইক্রো ফিনান্স কোম্পানিগুলির লাগাতার হুমকির মুখে পড়ছেন তাঁরা। তাই এবিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

তৃতীয় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে একটি শারদ সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৩০ জন প্রতিযোগী। এদিনের প্রতিযোগিতা দেখতে ভিড় উপচে পড়ে। সাধারণ সভা উপলক্ষ্যে জলপাইগুড়ি জেলার সদস্যদের পাশাপাশি রাজ্যের সমস্ত জেলার প্রতিনিধিরা এসেছিলেন। একইসঙ্গে সংগঠনের সর্বভারতীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00