Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশে করোনার নিম্নমুখী সংক্রমণের ধারা অব্যাহত, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে করোনার নিম্নমুখী সংক্রমণের ধারা অব্যাহত। চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই একটু একটু করে কমেছে দৈনিক সংক্রমণের হার। সেই ধারা বজায় থাকল শনিবারও। শনিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন জানান দিচ্ছে গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯২১ জন। গতকাল অর্থাৎ শুক্রবার এই সংখ্যাটাই ছিল ছয় হাজারের ওপরে। 

তবে চিকিৎসক মহলকে স্বস্তি দিয়ে একদিকে যেমন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমছে কার্যত লাফিয়ে লাফিয়ে, অন্যদিকে কিন্তু কার্যত ভয় ধরাচ্ছে দৈনিক মৃত্যু। করোনার দৈনিক সংক্রমণ কিংবা অ্যাকটিভ কেসের ওপর অনেকটাই লাগাম টানা গেলেও দৈনিক মৃত্যু কিছু কোনও মতেই বাধ মানছে না। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৯ জনের। যার সিংহভাগই কেরলের বাসিন্দা। দেশের অন্যান্য সমস্ত রাজ্যেরই করোনা পরিস্থিতি কমবেশি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। ব্যাতিক্রম শুধু কেরল। দক্ষিণের এই রাজ্যের করোনার দৈনিক সংক্রমণ এবং দৈনিক মৃত্যু যেন কিছুতেই কোনও বাধা মানছে না। গত একদিনে কেরলে করোনার ছোবলে মৃত্যু হয়েছে ২৫৪ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যা ২১৯০। অন্যদিকে মহারাষ্ট্র এবং কর্ণাটকে মৃত্যু হয়েছে যথাক্রমে নয় এবং ছয় জনের।    

অন্যদিকে প্রতিদিনের মতো এদিনও বেড়েছে করোনার দৈনিক সুস্থতার হার। দেশে একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৬৫১ জন। দেশে এই মুহূর্তে করোনায় সুস্থতার হার ৯৮.৬ শতাংশ। পাশাপাশি এদিনও কমেছে করোনার শনাক্তের হার তথা পজিটিভিটি রেট। এই মুহূর্তে করোনার পজিটিভিটি রেট কমে দাঁড়িয়ে রয়েছে ০.১৮ শতাংশে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00