Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপিকে রুখতে অখিলেশের হাত ধরতে রাজি আম আদমি পার্টি

পঞ্জাবে কংগ্রেস সরকারকে সরিয়ে আম আদমি পার্টি সরকার গড়বে বলে দাবি করেছেন কেজরিওয়ালের অন্যতম ডেপুটি সঞ্জয় সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তরপ্রদেশের চলতি বিধানসভা ভোটে পরস্পরের বিরুদ্ধে লড়লেও ভোট পরবর্তী পরিস্থিতিতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। শুক্রবার আপের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং অখিলেশের দলের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘যদি বিধানসভা ভোটের পরে বিজেপিকে রুখতে সমর্থনের দরকার হয়, তাহলে সমাজবাদী পার্টিকে সমর্থন করার পথে হাঁটবে আপ। বিজেপির ক্ষমতা দখল রুখতে অখিলেশের হাত ধরতে কোনও আপত্তি নেই।’

উত্তরপ্রদেশের শেষ দফার ভোটের আগে আপের অন্যতম শীর্ষ নেতার এমন মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, ভোটের আগে কেন সপার সঙ্গে হাত মেলানোর রাস্তায় হাঁটল না কেজরিওয়ালের দল? বিরোধী ভোট ভাগাভাগি করে পরোক্ষে বিজেপিকে সুবিধা করে দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরাতেই এমন চাল দিলেন আপের সাধারণ সম্পাদক?

উত্তরপ্রদেশে সরকার গঠনে অখিলেশের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিলেও পঞ্জাবে কংগ্রেস সরকারকে সরিয়ে আম আদমি পার্টি সরকার গড়বে বলে দাবি করেছেন কেজরিওয়ালের অন্যতম ডেপুটি সঞ্জয় সিং।  তাঁর কথায়, পঞ্জাবে সরকার গড়বে আম আদমি পার্টি। উত্তরাখণ্ড ও গোয়াতেও ভাল ফলাফল করবে দল। গোটা দেশের মানুষ দিল্লির আপ সরকারের উন্নয়নমূলক কাজকর্মের প্রশংসা করছেন। সাধারণ মানুষের জন্য আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতি নকল করে মানুষের মন জয়ের চেষ্টা করছে। কিন্তু তাতে কোনও লাভ হবে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00