Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Bangladesh: জাতীয় স্লোগান ‘জয় বাংলা’, জারি হলো সরকারি বিজ্ঞপ্তি

২০২০ সালে হাইকোর্টে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে বিজয়ের ৫০ বছর পেরিয়ে যাওয়ার পরে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিল বাংলাদেশ সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘এখন থেকে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে গণ্য হবে। দেশে ও বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে সাংবিধানিক পদাধিকারী থেকে শুরু করে সরকারি আধিকারিকরাও যে কোনও অনুষ্ঠানে ‘জয় বাংলা’ বলে ভাষণ শেষ করবেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রতিদিনের সমাবেশ শেষে এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।’

বাংলাদেশের স্থপতি প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাক শাসকদের বিরুদ্ধে লড়াইয়ে ‘জয় বাংলা’ স্লোগানকে হাতিয়ার করেছিলেন। প্রতিটি সভাতে মুষ্ঠিবদ্ধ হাত উপরে তুলে বজ্রনির্ঘোষ কণ্ঠে তিনি বলে উঠতেন ‘জয় বাংলা’. পাক শাসকদের বিরুদ্ধে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময়েও মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ স্লোগান তুলে শত্রু সেনাদের উপরে ঝাঁপিয়ে পড়তেন।

দেশ স্বাধীন হওয়ার পরেই ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু দেশে লাগাতার রাজনৈতিক পালাবদলের কারণে সেই দাবি পূরণ হয়নি। ২০২০ সালে হাইকোর্টে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল। গত ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির অনুমোদন দেয় মন্ত্রিসভা। এদিন সরকারি বিজ্ঞপ্তি জারি করে সেই অনুমোদনকে শিলমোহর দেওয়া হলো।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00