Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ী শ্রীতমা, অভিনেত্রী এবার কাউন্সিলর

এবার কাউন্সিলরের ভূমিকায় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। ২০২১ এর বিধানসভা ভোট থেকেই তাঁকে দেখা গিয়েছিল রাজনীতির ময়দানে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার কাউন্সিলরের ভূমিকায় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। ২০২১ এর বিধানসভা ভোট থেকেই তাঁকে দেখা গিয়েছিল রাজনীতির ময়দানে। প্রচারের ময়দানে নেমেছিলেন মমতা অনুরাগী শ্রীতমা। জনসংযোগ করেছিলেন বাড়িতে বাড়িতে গিয়ে। আর এবার কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতে গেলেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক ওরফে শ্রীতমা। 

বুধবার ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই নতুন কাউন্সিলরের মুখে হাসি। তাঁর এই জয়ের  কৃতিত্ব দিয়েছেন তিনি কামারহাটির সাধারণ মানুষকে। এছাড়াও বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন মদন মিত্রকে। শ্রীতমার কথায় ” কথা বলার ভাষা নেই, এই জয় মা-মাটি-মানুষের জয়। এই জয়ের কৃতিত্ব সমস্তটাই এই ওয়ার্ডের প্রতিটি মানুষ ও মদনদার। মানুষের আমার প্রতি এই ভালোবাসার মর্যাদা রাখার চেষ্টা করব।” ভোটে জিতেই সাধারণ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন শ্রীতমা। সাধারণ মানুষের যা যা অসুবিধা রয়েছে তা সমাধান করার দিকে যে তিনি মনোনিবেশ করবেন সেই বিষয়ে আশ্বাসও দিয়েছেন।   

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00