Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

LIC-র শেয়ার কিনতে পারবেন বিদেশিরাও, ছাড়পত্র দিল মোদি মন্ত্রিসভা

সূত্রের খবর, প্রথম দু’দিন অর্থা‍ৎ ১১ ও ১২ মার্চ বৃহ‍ৎ বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টরদের জন্য আইপিও খোলা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১১ মার্চ বাজারে আসতে চলেছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি’র (LIC) আইপিও। আর তার আগেই শনিবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুধু ভারতীয়রাও নয়, বিদেশিরাও কিনতে পারবেন রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার শেয়ার। ২০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। কোষাগার ভরাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনার পথও খুলে গেল বলে মনে করছেন তাঁরা।

দেশে মোদি জমানা শুরু হওয়ার পরেই একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ চলছে। দেশের অন্যতম লাভজনক প্রতিষ্ঠান এলআইসিকেও বেসরকারিকরণের পথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক। তার কারণ একটাই, দেশের কোষাগারকে স্ফীত করা। আগামী ১১ মার্চ বাজারে আসতে পারে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার আইপিও (IPO)। সূত্রের খবর, প্রথম দু’দিন অর্থা‍ৎ ১১ ও ১২ মার্চ বৃহ‍ৎ বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টরদের জন্য আইপিও খোলা হবে। তার পরে ১৩ কিংবা ১৪ মার্চ থেকে সাধারণ বিনিয়োগকারীরাও এলআইসির শেয়ার কিনতে পারবেন। এলআইসি আইপিও-র (IPO) প্রস্তাবিত বাজার মূল্য হতে পারে প্রায় ৮ বিলিয়ন ডলার বা ৬০ হাজার কোটি টাকার বেশি।

গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় ১০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি দিতে পারে মোদি সরকার। কিন্তু এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০ শতাংশ এফডিআইয়ের অনুমতি দিয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দেওয়ায় যে কোনও বিদেশি সংস্থা এলআইসির ২০ শতাংশ পর্যন্ত শেয়ার কিনে নিতে পারবে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে বাজারে প্রতিযোগিতা বাড়বে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00