Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হতাশা! এই তারকাকে ছাড়াই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে হবে শ্রীলঙ্কাকে

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ইতিমধ্যেই পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ইতিমধ্যেই পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। এরই মধ্যে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে দিল লঙ্কান ক্রিকেট বোর্ড। আর টেস্টে স্কোয়াড জানার পর গোটা শিবিরজুড়ে তৈরি হয়েছে বড়সড় হতাশা। করোনার জন্য টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন না দলের অন্যতম সেরা ক্রিকেটার ওয়ানিন্দু হসরঙ্গা। যেটা দ্বীপরাষ্ট্রটির জন্য একটা বড় ধাক্কা বললেই চলে। 

আইপিএলের মেগা নিলামে ১০ কোটি টাকার উপর দাম উঠেছিল হসরঙ্গার। শ্রীলঙ্কার এই অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে নেওয়ার জন্য রীতিমতো লড়াই চলে ফ্র্যাঞ্জাইজিগুলির মধ্যে। তবে টেস্ট সিরিজে তাঁকে না পেয়ে শ্রীলঙ্কা দল যে অনেকটাই ব্যাকফুটে চলে গেল সেটা আর বলার অপেক্ষা রাখে না। একনজরে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড-

দিমুথ করুণারত্নে (অধিনায়ক), পাথুম নিসঙ্ক, লাহিরু থিরিমানে, ধনঞ্জয় ডি’সিলভা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মেন্ডিস, দীনেশ চান্ডীমল, চরিথ অসলঙ্ক, চামিকা করুণরত্নে, লাহিরু কুমারা, সুরাঙ্গা লাকমল, দুষ্মন্ত চামিরা, বিশ্ব ফার্নান্ডো, জেফ্রি ভান্ডারসে, প্রবীণ জয়বিক্রম এবং লাসিথ এমবুলডেনিয়া।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00