Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ukraine: নিরাপত্তা পরিষদে ভারতের সমর্থন চেয়ে মাস্টার স্ট্রোক রাশিয়ার

রুশ আগ্রাসনের প্রেক্ষিতে ভারত এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতকে কূটনৈতিকভাবে চাপে ফেলে দিল রাশিয়া।

নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে দিল্লির সমর্থনের আশা করছে মস্কো। দিল্লিতে নিযুক্ত সে দেশের চার্জ-ডি অ্যাফেয়ার্স রোমান বাবুসকিন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের মনে হয়, কী কারণে এই অবস্থা তৈরি হল, পরিস্থিতির জন্য কে দায়ী, ভারত তা উপলব্ধি করেছে। নিরাপত্তা পরিষদে এই বিষয়ে আলোচনা চলাকালীন আশা করব ভারত আমাদের পক্ষ নেবে।’

শুক্রবার ভারতীয় সময় অনুসারে মধ্যরাতে নিরাপত্তা পরিষদে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব আনতে চলেছে। ওই প্রস্তাবে ইউক্রেনে রুশ আগ্রাসনের কড়া ভাষায় নিন্দা করার কথা। তার আগে দিল্লিতে নিযুক্ত রাশিয়ার চার্জ-ডি অ্যাফেয়ার্স জানিয়েছেন,’ভারত ভারসাম্যের নীতি নিয়েছে। তাদের এই অবস্থান প্রশংসার দাবি রাখে। আমাদের আশা, আগামীদিনে মস্কোকে সমর্থন করবে দিল্লি। নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব আনতে চলেছে, দিল্লি তার বিরোধিতা করবে।’

নিরাপত্তা পরিষদে পেশ হতে চলা প্রস্তাব সম্পর্কে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার কানে এসেছে ওই প্রস্তাবে বেশ কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। কী পরিবর্তন আনা হচ্ছে, সেটা দেখার পর আমরা আমাদের অবস্থান স্পষ্ট করব।’

উল্লেখ করা যেতে পারে, রুশ আগ্রাসনের প্রেক্ষিতে ভারত এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। এমনকী, তারা কোনদিকে, সে ব্যাপারেও দিল্লির তরফ থেকে কিছু বলা হয়নি। এবার নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে ভারত কী করে, সেটাই দেখার।

আরও পডুন শক্তিশালী দেশগুলো দূর থেকে মজা লুঠছে: ইউক্রেনের প্রেসিডেন্ট

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00