Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ukraine সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ নিয়ে পুরনো ভিডিয়ো ভাইরাল, বলছে বিবিসি

কিছু ছবি বা ভিডিয়ো তোলা হয়েছে সেনা সদস্যদের মহড়ার সময়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-রাশিয়া সংঘাতের আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, তারা বেশ কয়েকটি ভিডিয়ো এবং ছবির সত্যতা যাচাই করে দেখেছে। বিবিসি (BBC) তাদের প্রতিবেদনে জানিয়েছে, বেশ কয়েকটি ভিডিয়োর ইউক্রেন বা পৃথিবীর অন্য কোনও স্থানে হওয়া পুরনো যুদ্ধের ভিডিয়ো (Video)। কিছু ছবি বা ভিডিয়ো তোলা হয়েছে সেনা সদস্যদের মহড়ার সময়।

বিভ্রান্তিকর ছবি বা ভিডিয়ো কিম্বা বিভ্রান্তিকর তথ্য যাতে কেউ আপলোড না করতে পারে, তার জন্য টুইটার-সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্রয়োজনীয় পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই বিষয়ে যাঁরা কাজ ও গবেষণা করেন তাদের সাহায্য নিয়ে বেশ কিছু ভিডিয়ো(Video) টুইটার-সহ একাধিক  সামাজিক যোগাযোগ মাধ্যম সরিয়ে দিয়েছে।

বিবিসি (BBC) তাদের প্রতিবেদনে এও জানিয়েছে, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রথম এক ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক মুহূর্ত। দাবি করা হয়েছে, সেগুলো ইউক্রেনের আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমানের অভিযানের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিয়ো, যেখানে দেখা গিয়েছে একটি ফাইটার জেট বিমান ইউক্রেনের একটি শহরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। ওই ভিডিয়োটিকেও রুশ বিমান অভিযানের ভিডিয়ো হিসেবে দাবি করা হয়। বিবিসি জানিয়েছে, ওই ভিডিয়োটি পরীক্ষা করে দেখা গিয়েছে সেটি জাল। প্রথমত বিমানটি আমেরিকার তৈরি এফ-সিক্সটিন ফ্যাল্কন বিমান। দ্বিতীয়ত এই বিমানটি না রুশ সেনা কোনওদিন ব্যবহার করেছে, না ইউক্রেন।

আরও পড়ুন শক্তিশালী দেশগুলো দূর থেকে মজা লুঠছে: ইউক্রেনের প্রেসিডেন্ট

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00