Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গল কাটা নিয়ে বিরোধ, একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুন

শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বান্দরবানের গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে খুন করেছে বিপক্ষ গোষ্ঠীর দুষ্কৃতীরা। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বান্দরবানের গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়ায়। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। দুর্গম এলাকা হওয়ায় অভিযুক্তদের ধরতে হিমশিম খাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়ায় জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় মোড়ল লংরুই ম্রো’র সঙ্গে পড়শিদের বিরোধ চলছিল। এদিন সকালে চরমে পৌঁছয় বিরোধ। বিবদমান দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীন অতর্কিতেই দেশীয় আগ্নেয়াস্ত্র সহ মোড়লের পরিবারের উপরে ঝাঁপিয়ে পড়ে পড়শিরা। এলোপাতাড়ি কোপানো শুরু হয়। ঘটনাস্থলেই মারা যান মোড়ল লংরুই ম্রো ও তাঁর বড় ছেলে রুংথুই ম্রো। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও লংরুই ম্রো’র আরও তিন ছেলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। বাকি এক ছেলে কোনওক্রমে জীবন নিয়ে পালাতে সক্ষম হয়েছেন।  

রুমা থানার ওসি আবুল কাশেম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাবা-ছেলেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছ। দুর্গম এলাকা হওয়ায় বিস্তারিত খবর পেতে খানিক অসুবিধা হচ্ছে। তবে কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, জঙ্গলকাটা নিয়েই বিরোধের কারণেই এই ঘটনা ঘটেছে। যদিও স্থানীয় গ্যালেংগা ইউনিয়নের চেয়ারম্যানের দাবি, গত কয়েক দিন ধরেই এলাকায় একের পর বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছিলেন। মোড়ল লংরুই ম্রো’র পরিবার জাদুটোনা করাতেই একের পর এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন বলে সন্দেহপ্রকাশ করে এদিন হামলা চালানো হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00