Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের আসর থেকে সরাসরি যুদ্ধের ময়দানে নবদম্পতি

মে মাসে বিয়ে হওয়ার কথা ছিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে হওয়ার কথা ছিল এ বছর মে মাসে। কিন্তু সেই শুভ মুহূর্ত আসার আগে বেধে গেল যুদ্ধ। তাই, নমো নমো করে বিয়েটা সেরে ফেলতে হল নব দম্পতিকে। খবর সিএনএনের।

এ বছর মে (May) মাসে বিয়ে হওয়ার কথা ছিল স্ভিয়াতোস্লেভ ফারসিন(২৪) এবং ইয়ারিনা আরিয়েভার (২১)। সিএনএনের প্রতিবেদন অনুসারে, একটি রেস্টুরেন্টে ছাদ-বারান্দায় বিয়ের আসর বসার কথা ছিল। রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটি নদী। সিএনএনের প্রতিবেদককে তিনি বলেন, ‘কেবল আমরা ও নদী।সেই সঙ্গে সুন্দর আলো।’

কিন্তু সেই স্বপ্ন বিসর্জন দিয়ে তাদের যুদ্ধে (war) যেতে হচ্ছে। দম্পতি জানেন না, তাদের আগামীদিন কেমন যাবে। কার্যত জীবন বাঁচাতে সবাই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু নবদম্পতি দেশ ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ভয়ঙ্কর সময়ে তারা দেশের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দরকার হলে তারা ইউক্রেনের হয়ে লড়াই করবেন। জানা গিয়েছে, তারা স্থানীয় (local) টেরিটোরিয়াল ডিফেন্স সেন্টারে যোগ দেবেন।

যুদ্ধের আবহে এই খবর নিঃসন্দেহে ব্যতিক্রমী। কারণ, যুদ্ধ লাগলে সবাই প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। খুব বেশি পুরনো দিনের কথা নয়। আফগানিস্তান (Afghanistan) সাক্ষী ছিল এক রক্তক্ষয়ী সংঘর্ষের। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আফগানিস্তান দখল করেছে তালিবানরা। সেখানে চলছে তালিবানি (Taliban) শাসন। ইউক্রেনে কী হয়, সে দিকে নজর বিশ্ববাসীর। ইতোমধ্যে সে দেশের বিরুদ্ধে আমেরিকা ও তাদের মিত্রদেশ নিষেধাজ্ঞা জারি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ফেসবুক পেজে খোলাখুলি বিশ্বের শক্তিধর রাষ্ট্রের সমালোচনায় সরব হয়েছেন।

আরও পড়ুন ১২ বছর বাদে মালিকের কাছে ফিরল পোষ্য

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00