Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লিয়েন্ডারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ প্রমাণিত, দিতে হবে খোরপোশ

অবশেষে কোর্টের রায়ে দোষী প্রমাণিত হলেন লিয়েন্ডার পেজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কোর্টের রায়ে দোষী প্রমাণিত হলেন লিয়েন্ডার পেজ। প্রাক্তন স্ত্রী রিয়া পিল্লাই কিংবদন্তি টেনিস তারকার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। এবার তারই রায় দিল ম্যাজিস্ট্রেট কোর্ট। আদালতে লিয়েন্ডারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই জন্য প্রাক্তন স্ত্রী রিয়াকে বাড়ি ভাড়ার জন্য প্রতি মাসে ৫০০০০ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট কোর্টের তরফ থেকে।

পাশাপাশি, লিয়েন্ডারকে ভরণপোষণ বাবদ আরও মাসিক এক লক্ষ টাকা করে দিতে হবে। তবে রিয়া যদি তাঁর প্রাক্তন স্বামীর বান্দ্রার বাড়িতে থাকেন তাহলে বাড়ি ভাড়ার টাকা পাবেন না। তবে রিয়া বাড়ির ভাগ চেয়েছিলেন। কিন্তু আদালত তাঁর সেই আর্জি নাকচ করে দিয়েছে।

২০১৪ সালে লিয়েন্ডারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী এবং সন্তানের মা রিয়া পিল্লাই। অবশেষে এত বছর পর বিচার পেলেন তিনি। আদালতের রায়ে দেশের প্রাক্তন টেনিস তারকার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে।

জানা গিয়েছে, ভরণপোষণের পাশাপাশি রিয়াকে আইনি মামলা লড়ার খরচও দিতে হবে লিয়েন্ডারকে। এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। ২০০৩ সালে লিয়েন্ডার এবং রিয়ার আলাপ হয়েছিল।   

      

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00