Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেন থেকে ফেরার আর্জি ব্রাজিলিয়ান ফুটবলারদের

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি দিনে-দিনে ভয়াবহ হয়ে উঠছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি দিনে-দিনে ভয়াবহ হয়ে উঠছে।  রাশিয়ান সেনার হামলার জেরে ইতিমধ্যেই নাজেহাল যার জেরে রীতিমধ্যে অশান্ত হয়ে উঠেছে ইউক্রেন। আটকে রয়েছে অসংখ্য বিদেশি মানুষ, যারা কর্ম এবং পড়াশুনার জন্য ইউরোপের এই দেশটিতে গিয়েছেন। তবে রুশ হামলার পর থেকেই সকলে ইউক্রেন ছেড়ে পালাতে চাইছেন। এই তালিকা থেকে বাদ পড়েননি বিভিন্ন দেশের ফুটবলাররাও। যারা ইউক্রেন লিগে খেলতে গিয়েছিলেন। তাদের মধ্যে ব্রাজিলিয়ানদের সংখ্যাটা অনেকটাই বেশি।

কিয়েভের একটি হোটেল থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে ওই সমস্ত ফুটবলাররা ফেরার আর্জি জানিয়েছেন। সেই ভিডিওটি টুইটে পোস্ট করে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন এক সাংবাদিক।

সেই ভিডিওতে তারা বলেছেন, ‘সীমান্ত বন্ধ, ব্যাঙ্ক বন্ধ, তেল নেই, খাবারও প্রায় নেই বললেই চলে। টাকাও নেই। তাই আমরা ইউক্রেন ছাড়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছি’। ব্রাজিলেন জাতীয় দলের ফুটবলার জুনিয়র মোরেয়েজ ইউক্রেন অন্যতম ক্লাব শাখতারে খেলেন। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ডে লেখেন, ‘আমার সমস্ত বন্ধু এবং পরিজনরা, এখানকার পরিস্থিতি বেশ ভয়াবহ। আমরা কিয়েভের একটি হোটেলে আটকে রয়েছি। এখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করছি, আমাদের জন্য দয়া করে প্রার্থনা করুন সবাই’।     

  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00