Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেনের চেরনোবিল দখল রুশ সেনার, কিয়েভে মুহুর্মুহু মিশাইল হামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রুশ সেনার তাণ্ডবে একদিনেই মৃত্যুপুরী ইউক্রেন। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের মূল ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ আরও একাধিক গুরুত্বপূর্ণ শহরে মুড়িমুড়কির মতো বোমা বর্ষণ শুরু করেছে রুশ সেনা। যুদ্ধ পরিস্থিতির দ্বিতীয় দিনেই ইউক্রেনের পরিত্যক্ত পারমানবিক কেন্দ্র চেরনোবিল দখল করল রুশ সেনা। সেই সঙ্গে জানা যাচ্ছে শুক্রবার সকালেই পরপর ৬ টি মিশাইল হামলা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। যদিও রাশিয়া গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দাবি করেছিল ইউক্রেনের সেনা ঘাঁটি এবং বিমানবন্দরগুলিকে টার্গেট করে বোমা নিক্ষেপ করা হচ্ছে কিন্তু ইউক্রেনের দাবি কিয়েভের সাধারণ জনবসতিগুলিকেও রেয়াত করছে না রাশিয়া। ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলিতে আঘাত হানছে একের পর এক মিশাইল। 

বৃহস্পতিবার রাতেই ইউক্রেন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, একদিনের যুদ্ধেই সেই দেশে ১৩৭ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। বেসরকারি হিসেবে সেই সংখ্যাটা যদিও তিনশোরও বেশী। এছাড়াও জানা গিয়েছে রুশ সেনার হানায় অন্ততপক্ষে ৩১৬ জন গুরুতর আহত হয়েছেন। এর পাশাপাশি ইউক্রেনের দাবি, ইতিমধ্যেই রুশ সেনার ৩০ টি ট্যাঙ্ক, ৭টি  এয়ারক্রাফট, ৬টি হেলিকপ্টার ধবংস করেছে ইউক্রেন সেনা। তারা আরও জানিয়েছে যে এখনও পর্যন্ত ২৫ জন রুশ সেনা আত্মসমর্পণ করেছে। এর পাশাপাশি ইউক্রেনের চেরনোবিল পারমানবিক কেন্দ্র দখল প্রসঙ্গে ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভোররাতে ইউক্রেনের পরিত্যক্ত চেরনোবিল পারমানবিক কেন্দ্র দখল করেছে রুশ সেনা। এর জেরে এই যুদ্ধ পরিস্থিতিতেই মাথাচারা দিয়ে উঠেছে পারমানবিক যুদ্ধের সম্ভবনা।

১৯৮৬ সালের ২৬ এপ্রিল এই চেরনোবিল পারমাবিক কেন্দ্রেই ঘটে একটি মর্মান্তিক দুর্ঘটনা। এর জেরে সেই সময়ে সরকারি হিসাবে ৩১ জনের মৃত্যু হলেও ওই পারমানবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে পরায় লক্ষ লক্ষ মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থতার শিকার হন। রাতারাতি মৃত্যুপুরীতে রূপান্তরিত হয় চেরনোবিল। আজ অর্থাৎ শুক্রবার রুশ সেনার এই চেরনোবিল দখল নতুন করে যেন উস্কে দিল সেই ১৯৮৬-এর ভয়াবহ স্মৃতিকে। খোদ ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ১৯৮৬-এর চেরনোবিলের ভয়াবহতা যাতে আবার ফিরে না আসে তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ইউক্রেন সেনা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00