Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অডিট নিয়ে নাম না করে রাজ্যপালকে বিঁধলেন মুখ্যমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে অডিট রিপোর্ট চেয়ে পাঠানোর কাণ্ডে মুখ্যমন্ত্রী এদিন নাম না করেই জবাব দিলেন রাজ্যপালকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের বক্তব্য রাখার সময়ে এদিন নাম না করেই রাজ্যপালকে আক্রমণ শানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কিছুদিন আগে রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankar) টুইট করে নিজেই জানিয়েছিলেন, রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে অডিট রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। কিন্তু ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই বিষয়ে রাজভবনকে(Raj Bhawan) সহযোগিতা করছে না। এমন্নটাই অভিযোগ রাজ্যপালের। এদিন মুখ্যমন্ত্রী একবারের জন্যও রাজ্যপাল বা রাজভবনের নাম না নিয়েই এই বিষয়টি তুলে ধরেন। তা দেখে অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রী কার্যত রাজ্যপালকেই এদিন জবাব দিয়েছেন।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির(Private University) কাছ থেকে কেউ কেউ অডিট রিপোর্ট চাইছে। থ্রেট করছে। এভাবে কী অডিট(Audit) রিপোর্ট চাওয়া যায়! যদি চাওয়ার হয়, সরকারই চেয়ে নেবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে হুমকি দিয়ে লাভ নেই। সরকার তাঁদের পাশে থাকবে।’ বস্তুত মুখ্যমন্ত্রীর এই দাবির সঙ্গে একমত রাজ্যের আইনজীবী মহলও। তাঁরাও জানিয়েছেন রাজ্যপাল তাঁর এক্তিতার বহির্ভূত পদক্ষেপ করছেন। এর আগেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে রাজ্য সরকার(State Government) ও রাজভবনের বিরোধ সামনে এসেছে। রাজভবন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের(Vice Chancellors) ডেকে পাঠানো হলেও কেউই সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনমুখো হননি। এরপরে অডিট প্রশ্নে মুখ্যমন্ত্রী যেভাবে প্রকাশ্যে আবারও তাঁদের পাশে দাঁড়ালেন তাতে করে এই বিশ্ববিদ্যালয়গুলি আগামী দিনে রাজভবনের বাসিন্দাকে বিশেষ পাত্তা দেবেন বলে কেউই মনে করছেন না। তবে আগামী দিনেও যে এই ধরনের বিরোধ আরও বাড়বে সেটা মনে করছেন রাজ্যের শিক্ষাবিদরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00