Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সপ্তাহের শুরুতে ফের ধাক্কা শেয়ারবাজারে, নিম্নমুখী সোনার দাম-ও

এ নিয়ে টানা চারদিন শেয়ারবাজার ধাক্কা খেল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ব্ল্যাক মানডে’-র তকমা ঘোচাতে পারল না শেয়ারবাজার। সপ্তাহ শুরু দিন সোমবারে ফের পতন শেয়ারবাজারে। সেনসেক্স কমল ১৪৯ সূচক। সেনসেক্সের পাশাপাশি নিফটি৫০-ও ধাক্কা খেয়েছে। প্রায় ৭০ সূচক খুঁইয়েছে। ব্যাঙ্কিং ক্ষেত্র বাদে বাকি সবক্ষেত্রেই শেয়ারের দর পড়েছে। এ নিয়ে টানা চারদিন শেয়ারবাজার ধাক্কা খেল। 

শেয়ার বাজারের পাশাপাশি এদিন সোনার দরেও পতন ঘটেছে। কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম আগের দিনের তুলনায় কমেছে প্রতি ১০ গ্রামে ৯০ টাকা। যার ফলে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯০০ টাকা। আর ২৪ ক্যারেটের সোনার দাম কমেছে প্রতি ১০ গ্রামে ১৩০ টাকা। কোনওক্রমে ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। রুপোর দামে অবশ্য স্থিতাবস্থা বজায় ছিল। প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৪ হাজার টাকা।

এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই শেয়ারবাজার পড়তে শুরু করে। যদিও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে থাকে বাজার। এক সময়ে ৪৫৮ সূচক বেড়ে যায় সেনসেক্স। ফলে কিছুটা হলেও আশার আলো দেখছিলেন বিনিয়োগকারীরা। যদিও পরে অবশ্য ফের বিভিন্ন সংস্থার শেয়ারের দাম কমতে শুরু করে। ধাতু সহ আবাসন শিল্প ও এফএমসিজি সংস্থাগুলির শেয়ারের দর পড়তে শুরু করে।

শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে ১৪৯ দশমিক ৩৮ সূচক হারিয়ে ৫৭ হাজার ৬৮৩ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়ায় সেনসেক্স। আর ৬৯ দশমিক ৬৫ সূচক হারিয়ে নিফটি৫০ বন্ধ হয়েছে ১৭ হাজার ২০৬ দশমিক ৬৫ পয়েন্টে। এক ধাক্কায় সেনসেক্স ১৪৯ সূচক হারানোর ফলে বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00