Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Hijab row: গাজিয়াবাদে প্রতিবাদীদের ওপর পুলিশ লাঠিচার্জ

ঘটনাটি ঘটেছে রবিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ: হিজাব নিয়ে যখন দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে, সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিয়ো। (এই মুহূর্তে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি)। ভিডিয়োতে দেখা গিয়েছে, হিজাব নিয়ে প্রতিবাদরত একদল মহিলাদের ওপর পুলিশ লাঠিপেটা করছে। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে খোদা পুলিশ স্টেশনে। সার্কেল অফিসার অভয় কুমারের বয়ান অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রবিবার।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১০-১৫ জন মহিলা হিজাব পরিধানের সমর্থনে প্রতিবাদ দেখাচ্ছিলেন। ওই এলাকায় জারি ছিল ১৪৪ ধারা। পুলিশের দাবি, ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কয়েকজন মহিলা প্রতিবাদ দেখাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ বাহিনী সেখানে গিয়ে বিক্ষোভকারীদের চলে যাওয়ার অনুরোধ জানায়। তারা অনুরোধ মানতে অস্বীকার করে।পুলিশের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। এক মহিলা আচমকাই পুলিশের গায়ে হাত তুললে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। পুলিশ লাঠিচার্জ শুরু করে। প্রতিবাদী মহিলাদের সমর্থনে এগিয়ে আসেন এলাকার মানুষ। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছয়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

উল্লেখ করা যেতে পারে, কর্নাটকের একটি কলেজে হিজাব পরে আসায় ছাত্রীদের ঢুকতে বাধা দেওয়া হয়। এই ঘটনায় দেশজুড়ে তৈরি হয় বিতর্ক। সুপ্রিম কোর্টে মামলা রুজু হয়। মামলা রুজু হয় কর্নাটক হাইকোর্টেও। সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি করা হলে আদালত জানিয়ে দেয় এই মামলা জরুরি ভিত্তিতে শুনানির মতো গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে, কর্নাটক হাইকোর্ট জানিয়েছে, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে এমন কোনও পোষাক পরে আসা যাবে না, যে পোশাক কোনও ধর্মের কোনও ইঙ্গিত দেয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00