Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কামারহাটি পুরসভার থেকে লড়বেন ছোটপর্দার ‘পরী’

এবার ঘাসফুল শিবিরে আরও এক নতুন মুখ। কামারহাটি পুরসভার থেকে লড়বেন ছোটপর্দার 'পরী' ওরফে শ্রীতমা ভট্টাচার্য।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একুশের বিধানসভা ভোটের আগে ঘাসফুল শিবিরে দেখা গিয়েছিল একঝাক তারকাদের। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছেন। রাজ চক্রবর্তী, জুন মালিয়া সহ একাধিক তারকা পেয়েছেন পদ। কাজ করছেন মানুষের জন্য। এবার ঘাসফুল শিবিরে আরও এক নতুন মুখ। কামারহাটি পুরসভার থেকে লড়বেন ছোটপর্দার ‘পরী’ ওরফে শ্রীতমা ভট্টাচার্য। গত বিধানসভা নির্বাচনে আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। দলের হয়ে প্রচারে দেখা গিয়েছিল শ্রীতমাকে। বিধানসভা ভোটে টিকিট না পেলেও শিকে ছিরল পুরভোটে। 

শাসক দলের সঙ্গে শ্রীতমার যোগাযোগ বেশ নিবিড়। ক্যারিয়ার শুরু করেছিলেন মা সিরিয়ালে পরীর প্রাপ্তবয়স্ক চরিত্রে। এরপর ইচ্ছেনদীতে তাঁকে দেখেছিলেন দর্শক। এইমুহূর্তে তাঁকে বেশ কিছু সিরিয়ালে দেখা যাচ্ছে খলনায়িকার ভূমিকায়। শুধু তিনিই নয়। বলে রাখা ভালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই টলিপাড়ার অধিকাংশ তারকাকেই দেখা গিয়েছে তাঁর দলে নাম লেখাতে। একুশের ভোটের আগেও ঘসফুল শিবিরে তারকা সমাবেশ লেগেই থাকত। এর আগে দেব, সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, রাজ-শুভশ্রী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ প্রত্যেকেই নিজেদের নতুন ময়দাবনে অন্যরকমভাবে তুলে ধরেছেন। শুটিং ফ্লোর থেকে রাজনীতির ময়দান নতুনভাবে তাঁদের আবিষ্কার করেছেন দর্শক। এবার পরী’ ওরফে শ্রীতমার পালা।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00