Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাঁচ বছরের কমবয়সী শিশুদের জন্য করোনা টিকা আনছে ফাইজার

অনুমোদন পেলে চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতেই টিকা বাজারজাত করা হবে বলে ফাইজারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে অসংখ্য শিশু আক্রান্ত হয়েছে। মারণ ভাইরাসের অতি সংক্রামক প্রজাতি ওমিক্রনের থাবা থেকে কীভাবে শিশুদের রক্ষা করা হবে তা নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন অভিভাবকরা। বিশেষ করে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের নিয়ে দুঃশ্চিন্তায় অভিভাবকদের ঘুম উবেছে। এমতাবস্থায় উদ্বিগ্ন অভিভাবকদের জন্য সুখবর দিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে সংস্থাটি। অনুমোদন পেলে চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতেই টিকা বাজারজাত করা হবে বলে ফাইজারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

মারণ ভাইরাসের হাত থেকে শিশুদের বাঁচাতে ইতিমধ্যেই বহু দেশ ছয় বছরের বেশি শিশুদের জন্য করোনার টিকাকরণ কর্মসূচি শুরু করেছে। কিন্তু ছয় বছরের নিচে থাকা শিশুদের জন্য টিকাকরণ শুরু হয়নি। চলতি বছরের জানুয়ারি মাসেই ফাইজারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘পাঁচ বছরের কম বয়সী শিশুদের ওপর চালানো টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল এপ্রিলের মধ্যে পাওয়া যাবে বলে আশাবাদী।’

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে,  ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্যও দুই ডোজের টিকা নিয়ে আসতে চলেছে ফাইজার ও বায়োএনটেক। ইতিমধ্যেই শিশুদের উপরে চালানো ক্লিনিক্যাল ট্রায়ালের যাবতীয় তথ্য জমা দেওয়ার জন্য সংস্থাটিকে নির্দেশ দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। যদিও এ বিষয়ে ফাইজার ও বায়োএনটেক এবং এফডিএ’র কোনও পদাধিকারী আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি হননি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00