Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Covid-19: আক্রান্ত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

টুইট করে ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  করোনায় আক্রান্ত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি নিজেই তাঁর টুইটার হ্যান্ডেলে আক্রান্ত হওয়ার খবর দেন। বিদেশমন্ত্রীর টুইট, ‘করোনায় আক্রান্ত হয়েছি। আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের প্রত্যেককে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করলাম। ’

তবে বৃহস্পতিবার জয়শঙ্করের সঙ্গে কথা হয় ফ্রান্সের বিদেশমন্ত্রী জিন ভেস লে ড্রিয়ানের সঙ্গে। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে উভয়ে মত বিনিময় করেন। জোর দেওয়া হয় পারস্পরিক আদান-প্রদানের ওপর। মনে করা হচ্ছে। সেই আলোচনার পর জয়শঙ্কর করোনায় আক্রান্ত হওয়ার খবর পান। করোনায় সাধারণ মানুষের পাশাপাশি নেতা-অভিনেতারাও আক্রান্ত হয়েছেন।  বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি-সহ পরিবারের সকলেই করোনায় আক্রান্ত হন। করোনায় আক্রান্ত হন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুও।  রিপোর্ট আসার পর প্রত্যেকেই নিভৃতবাসে চলে যান।

দেশ জুড়ে কিছুটা হলেও করোনা সংক্রমণ কমছে। যদিও কয়েকটি রাজ্যে আক্রান্তের সংখ্যা এখনও উর্ধ্বমুখী। বৃহস্পতিবার সকালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন  ২, ৮৬, ৩৮৪জন। এই নিয়ে মোট আক্রান্তের বেড়ে হল ৪০, ৩৭১, ৫০০।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00