Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনায় আক্রান্ত শাহিদ আফ্রিদি

প্রাক্তন পাক ক্রিকেটারের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। 

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দাপটে নাজেহাল গোটা পাকিস্তান। আক্রান্ত প্রায় লক্ষ ছুঁই ছুঁই। এবার মারণ ভাইরাসটির থাবা পড়ল শাহিদ আফ্রিদির ওপর। প্রাক্তন পাক ক্রিকেটারের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নিজেই টুইট করে সকলকে এই কথা জানিয়েছেন। আপাতত হোম আইসোলেশনেই থাকতে হবে ৪১ বছর বয়সী এই ক্রিকেটারকে। পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল শুরু হওয়ার দিনই করোনায় আক্রান্ত হলেন আফ্রিদি। যার ফলে বড়সড় সমস্যায় পড়ে গেল তাঁর দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

টুইটে তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমার শরীরে কোনও উপসর্গ নেই। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব। আর যত তাড়াতাড়ি সম্ভব কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দেব। আর সেখানে নিজেকে উজার করে দেব। পিএসএলের সব দলকে অনেক-অনেক শুভেচ্ছা’।

কয়েকদিন আইসোলেশনে থাকার পর ফের করোনা টেস্ট করা হবে শাহিদ আফ্রিদির। সেখানে রিপোর্ট নেগেটিভ এলে তবেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিতে পারবেন তিনি।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00