Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আট ঘণ্টার ম্যারথন বৈঠক, রাশিয়া-ইউক্রেনের সমঝোতা

বৈঠকে ছিল জার্মানি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আট ঘণ্টার ম্যারথন বৈঠক শেষে রাশিয়া এবং ইউক্রেন সমঝোতায় পৌঁছল। উভয়পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। বৈঠক হয়েছে প্যারিসে।বিবদমান দুই গোষ্ঠী ছাড়াও বৈঠকে ছিল জার্মানি। বৈঠক হয় টানা আট ঘণ্টা।

নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, যুযুধান দুপক্ষকে আলোচনার টেবিলে আনতে আপ্রাণ চেষ্টা চলে। উভয়পক্ষ বৈঠকে বসতে রাজি হয় এবং অস্ত্রবিরতি প্রস্তাবকে সমর্থন করে। যুযুধান দুই দেশ যৌথভাবে অস্ত্রবিরতি প্রস্তাবে সই করেছে, যেখানে বলা হয়েছে, ‘উভয়ে বিনা শর্তে অস্ত্রবিরতি প্রস্তাবে সই করছে। উত্তেজনা প্রশমনে দু সপ্তাহ বাদে আবার তারা জার্মানিতে বৈঠক করবে।’ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্যারিসে রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন দিমিত্রি কোজ্যাক। তবে ন্যাটো গোষ্ঠী থেকে ইউক্রেনকে বাদ দেওয়ার প্রস্তাব আমেরিকা খারিজ করে দিয়েছে।

রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে বলে খবর পায় পেন্টাগন। সেটা প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েও দেওয়া হয়। প্রেসিডেন্ট বাইডেন রাশিয়াকে সাফ জানিয়ে দেয়, ইউক্রেন দখলের চেষ্টা করলে তার মাশুল গুনতে হবে। পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে অনুমান করে প্যারিস রাশিয়া এবং ইউক্রেনকে আলোচনার টেবিলে আনার আপ্রাণ চেষ্টা করে। অবশেষে দুই পক্ষ বৈঠকে বসে সমঝোতাপত্রে সই করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে আন্তর্জাতিকমহল।

উল্লেখ করা যেতে পারে, গত ৩০ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোনে কথা হয়। সেই সময় তাঁরা ইউক্রেন নিয়ে কথা বলেন। আচমকাই পরিস্থিতি ঘুরে গিয়েছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00