Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঠিক পদ্ধতিতে বাড়িতে ফুচকা বানাবেন কীভাবে জানুন

লকডাউনে ফুচকা বানাতে গিয়ে তা কখনো আকার নিয়েছে লুচির কখনো বা হয়ে গিয়েছে সকালের ক্লাব কচুরি। আজ আপনাদের জানাবো বাড়িতে ফুচকা বানানোর সহজ রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ লকডাউন মানুষকে স্বাবলম্বী করে তুলেছিল। আর তাই সেই সময় সকলেই পছন্দের খাবার বাইরে থেকে কিনে খেতে না পেরে ভরসা করেছিলেন সবাই নিজের উপরেই। বাড়ির রান্নাঘরেই বানিয়ে ফেলেছিলেন নানা পদ। তবে সেই পদ্গুলি বানাতে গিয়ে সবথেকে বিভ্রাট ঘটেছিল যেগুলি নিয়ে তা হল রসগোল্লা ও ফুচকা। ফুচকা বানাতে গিয়ে তা কখনো আকার নিয়েছে লুচির কখনো বা হয়ে গিয়েছে সকালের ক্লাব কচুরি। আজ আপনাদের জানাবো বাড়িতে ফুচকা বানানোর সহজ রেসিপি। 

উপকরণঃ

সুজি- ১ কাপ

আটা-১ কাপ

ভাজা জিরে গুঁড়ো- ১ চা চামচ

চাটমশলা- ১ চা চামচ

নুন- স্বাদমত

বিটনুন- স্বাদমত

তেল- পরিমাণমওত

লেবু – প্রয়োজন মত

তেঁতুল- ১/৪ কাপ

আলু-২-৩টি

ধনেপাতা-পরিমাণমত

লঙ্কা গুঁড়ো- স্বাদমত 

প্রণালীঃ প্রথমে ময়দা ও সুজি ভালোভাবে মেখে ছোট ছোট ডো বানিয়ে পাতলা করে বেলে নিন। এরপর কড়াইতে তেল গরম করে লুচির মত বেলে রাখা ডো গুলি ভেজে নিন। খেয়াল রাখবেন ভাজার পর ফুচকাগুলি যেন ফুলে ওঠে।  এবার অন্য একটি পাত্রে সিদ্ধ আলু, নুন, বিটনুন, ভাজা জিরে গুঁড়ো। ধনেপাতা কুঁচি মেখে নিন। অন্য একটি পাত্রে তেঁতুল জল তৈরি করার জন্য নিন জল, পরিমাণমত তেঁতুল, চাট মশলা, লেবু, নুন, বিট নুন ভালো করে মিশিয়ে বানিয়ে নিন সুস্বাদু তেঁতুল জল। এবার দোকানের স্টাইলে ফুচকা ভেঙে তাতে আলুর পুর ও জল ভরে খান নিজের হাতে বানানো ফুচকা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00