Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তিরিশ বছর বাদে জম্মু-কাশ্মীরের লালচকে উঠল তেরঙ্গা

শেষবার লালচকে তেরঙ্গা তুলেছিলেন মুরলি মনোহর যোশী।

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু:  প্রায় তিন দশক বাদে সাধারণতন্ত্র দিবসে ফের লালচকে উঠল জাতীয় পতাকা। জাতীয় পতাকা তোলা হয় এখানকার বিখ্যাত ঘণ্টাঘরে। শেষবার লালচকে তেরঙ্গা তুলেছিলেন বিজেপি নেতা মুরলি মনোহর যোশী। এদিনের পতাকা উত্তোলন অনুষ্ঠান উপস্থিত ছিলেন সমাজকর্মী সাজিদ ইউসুফ শাহ, শাহিল বাসির ভাট। এলাকার বেশ কয়েকজন মান্যগন্য ব্যক্তি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাশ্মীর মার্শাল আর্ট অ্যাকাডেমির বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী এদিনের অনুষ্ঠানে অংশ নেয়। আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক মূলক অনু্ষ্ঠানের।

বুধবার সকালে উপরাজ্যপাল মনোজ সিনহা রাজ্যবাসীকে সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানান। নিজের টুইটার হ্যান্ডেল তাঁর টুইট,’আজকের এই পবিত্রদিনে আমি রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। শ্রদ্ধা নিবেদন করি সেই সব বীর সন্তানদের প্রতি, যার দেশ স্বাধীন করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। সেনাবাহিনীর তিন শাখার প্রত্যেক সদস্যকে আমার অভিনন্দন।’

পরে তিনি কুচকাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উপরাজ্যপাল বলেন, মোদি সরকারের নেওয়া ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্ত ঐতিহাসিক। ওই বিশেষ অনুচ্ছেদ তুলে নেওয়ার পর রাজ্যের সার্বিক বিকাশ হয়েছে।আর্থ-সামাজিক ব্যবস্থায় পরিবর্তন এসেছে। উপকৃত হয়েছেন রাজ্যের সর্বস্তরের মানুষ।

জম্মু-কাশ্মীরের পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যেও যথোচিত মর্যাদার সঙ্গে পালিত হয়েছে ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। মূল অনুষ্ঠানটি হয় দিল্লির রাজপথে। ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রায় সব সদস্যই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00