Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোয়ায় তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের

এ নিয়ে রাজ্যের ৪০ বিধানসভা আসনের মধ্যে দুই দফায় ২৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হলো।

Share:

নিজস্ব প্রতিনিধি, পানাজি: সৈকত রাজ্য গোয়ায় বিধানসভা ভোটের জন্য মঙ্গলবার তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তৃতীয় দফায় ছয় বিধানসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এ নিয়ে রাজ্যের ৪০ বিধানসভা আসনের মধ্যে তিন দফায় ২৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হলো। যদিও দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তেমন চমক নেই।

আগামী ১৪ ফেব্রুয়ারি ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভার ভোট। ইতিমধ্যেই স্থানীয় দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট গড়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি মহারাষ্ট্রে ক্ষমতায় থাকা শিবসেনা ও এনসিপি-ও তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছে। কিন্তু কোন দল কত আসনে লড়বে, তা এখনও চূড়ান্ত হয়নি।

সূত্রের খবর, ইতিমধ্যেই ১২ আসনে লড়তে চেয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে বার্তা পাঠিয়েছে জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)। যদিও তৃণমূল শীর্ষ নেতৃত্ব জোটসঙ্গী দলকে আটটির বেশি আসন ছাড়তে রাজি নয়। শিবসেনা ও এনসিপি নেতৃত্বও ১২ আসনে লড়তে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ারের দলকে কয়টি আসন ছাড়া হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

এদিন ঘাসফুল শিবিরের পক্ষ থেকে গোয়ার যে ছয় বিধানসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, সেই তালিকায় কাদের নাম রয়েছে, একবার চোখ বুলিয়ে নেওয়া যাক—

মাপুসা ——————তারক এম আরোলকর

সালিগাও—————-ভোলানাথ গাডি সাখোলকার

মার্মাগাও —————-জয়েশ কাশীনাথ শেতগাওকর

ভাস্কা দা গামা ———-সাইফুলা খান

কিউপেম ————–কান্তা কাশীনাথ গৌড়ে

সাংগুয়েম ————-রাখি নায়েক

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00