Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাত-পা বাঁধা অবস্থায় সাঁতার কেটে নয়া নজির ৬৬ বছরের বৃদ্ধের

জানা যাচ্ছে, গঙ্গাধর সোমবার সকাল ৭:৫০ থেকে সাঁতার কাটতে শুরু করেন। হাত-পা অবস্থাতেই সমুদ্রে সাঁতার কাটতে শুরু করছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বয়স প্রায় ৭০ ছুঁই ছুঁই। কিন্তু বৃদ্ধতার দোরগোড়ায় দাঁড়িয়েও বয়সকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে রাতারাতি খবরের শিরোনামে উঠেছে এসেছে কর্ণাটকের বাসিন্দা গঙ্গাধর কাদেকরের নাম। ৬৬ বছর বয়সী এই বৃদ্ধই সম্প্রতি হাত-পা বাঁধা অবস্থায় সাড়ে পাঁচ ঘণ্টা একটানা সাঁতার কেটে রেকর্ড গড়েছেন। জানা যাচ্ছে, গঙ্গাধর সম্প্রতি হাত-পা অবস্থায় উদুপির পাদুকেররের সমুদ্র সৈকতে টানা সাড়ে পাঁচ ঘণ্টা সাঁতার কেটে সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করেছেন। গঙ্গাধরের এই কীর্তির কথা সামনে আসতেই তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন তাঁর এলাকা তথা সমগ্র দেশে। কীভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করলেন তা এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই।

জানা যাচ্ছে, গঙ্গাধর সোমবার সকাল ৭:৫০ থেকে সাঁতার কাটতে শুরু করেন। হাত-পা অবস্থাতেই সমুদ্রে সাঁতার কাটতে শুরু করছিলেন তিনি। এরপর একটানা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ওই অবস্থায় সাঁতার কাটার পরে দুপুর ১:২৫ নাগাদ তিনি জল থেকে ওঠেন। এদিন তিনি সাঁতার কেটে সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করেছেন বলে জানা গিয়েছে। এই পুরো বিষয়টি ঘটেছে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি মনীশ বিষ্ণয়ের চোখের সামনে। তিনি গঙ্গাধরের এই কীর্তি দেখে রীতিমতো বাকরুদ্ধ। ইতিমধ্যেই তিনি গঙ্গাধর কাদেরকরকে পুরষ্কার স্বরূপ একটি অস্থায়ী শংসাপত্র দিয়েছেন বলে জানা। পাশাপাশি এদিন গঙ্গাধরের প্রশংসা করে মনীশ বলেন, ‘মানুষ যে বয়সে অবসর নেন এবং ঘরে থাকে সেই বয়সে তিনি এমন দুর্দান্ত সাঁতার কেটে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। গঙ্গাধরকে ইতিমধ্যেই একটি শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়েছে। এটি মূলত তাঁকে দেওয়া হয়েছে যাতে বাচ্ছারা গঙ্গাধরকে দেখে অনুপ্রাণিত হয় এবং আগামাই দিনে তাঁরাও এইভাবে কিছু করে দেখানোর চেষ্টা করে।’

তবে এটাই প্রথম বার নয়, জানা যাচ্ছে গঙ্গাধর এর আগেও খবরের শিরোনামে এসেছেন যখন তিনি পায়ে চেন বেঁধে একটানা ৭৩.৭ মিনিট সাঁতার কেটে প্রায় ১.৪ কিলোমিটার পথ পেড়িয়েছিলেন। সেই সময় তাঁর নাম ইন্ডিয়ান রেকর্ড বুকে উঠেছিল।         

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00