Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সৌজন্য ভেঙেছেন, রাজ্যপালকে তোপ বিমানের

রাজ্য বিধানসভায় এসে বেনজির আচরণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আম্বেদকরের মূর্তিওতে মাল্যদান করেই রাজ্য ও রাজ্যের বর্তমান শাসকদল, প্রশাসন এমনকি স্পিকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন ধনখড়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায় এসে বেনজির আচরণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আম্বেদকরের মূর্তিওতে মাল্যদান করেই রাজ্য ও রাজ্যের বর্তমান শাসকদল, প্রশাসন এমনকি স্পিকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন ধনখড়। মঙ্গলবার রাজ্যপালের নিশানায় ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিএসএফ-এর এড়িয়া বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাবনা বিল কিংবা হাওড়া পুরনিগমের সংশোধন বিল। দুটি বিষয় নিয়েই বিধানসভার বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল। স্পিকারের দাবি খারিজ করে এদিন রাজ্যপাল এও জানিয়েছেন, বিধানসভায় কোনও বিল আটকে নেই। যার বিরুদ্ধে ক্ষুদ্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপাল এদিন বলেছেন, ‘বিএসএফ নিয়ে তথ্য চাওয়ার পরেও তা দেওয়া হয়নি। কোনও ফাইল রাজভবনে আটকে নেই। রাজ্যপাল সম্পর্কে মিথ্যা কথা বলা হচ্ছে। বিলে সই করা হয়নি বলেও মিথ্যা প্রচার করা হচ্ছে। আমি যে প্রশ্নই করি না কেন, রাজ্য তার কোনও উত্তর দেয় না।’ যার পাল্টা দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনিও ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘বিধানসভায় এসে অসৌজন্যমূলক আচরণ রাজ্যপালের। সাংবাদিক বৈঠক করতে হলে রাজভবনে করতে পারতেন। অবাক হয়ে যাচ্ছি রাজ্যপাল কী চাইছেন। রাজ্যপাল কার মুখপাত্র হয়ে কাজ করছেন?’ এদিন রাজ্যপাল মব লিঞ্চিং বিল নিয়ে রাষ্ট্রপতির কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রপতি সেই বিল খারিজ করেছে। যদিও সেই সংক্রান্ত কোনও তথ্য রাজ্য বিধানসভায় নেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00