Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেয়ার বাজারে ধস অব্যাহত! বাজার খুলতেই নামল সূচক

করোনার আফটার শকে ধস নেমেছে শেয়ার বাজারে। টানা পাঁচদিনের পতনের পর ষষ্ঠ দিন মঙ্গলবারেও শেয়ার বাজারে পতন অব্যাহত। মঙ্গলের শুরুতেই অমঙ্গল হয়েছে শেয়ার বাজারে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার আফটার শকে ধস নেমেছে শেয়ার বাজারে। টানা পাঁচদিনের পতনের পর ষষ্ঠ দিন মঙ্গলবারেও শেয়ার বাজারে পতন অব্যাহত। মঙ্গলের শুরুতেই অমঙ্গল হয়েছে শেয়ার বাজারে। এদিন বাজার খুলতেই সূচক পড়ল ৮৮২ পয়েন্ট। শেয়ারসূচকে পতন, নিম্নমুখী নিফটিও। বম্বে স্টক এক্সচেঞ্জে হুড়োহুড়ি লেগে গিয়েছে। আগামী মঙ্গলবারই দেশের বাজেট। তার আগেই এই পতন চিন্তা বাড়াচ্ছে বিনিয়োগকারীদের। শুধুই নির্দিষ্ট একটি সেক্টর নয়, সব বিভাগেই শেয়ার বাজারে পতন অব্যাহত।

গত সোমবার সপ্তাহের প্রথমদিনেই নজিরবিহীন ভাবে ধস নামে শেয়ার বাজারে। এক ধাক্কায় সেনসেক্স পড়ে যায় ১৫৪৫.৬৭ পয়েন্ট। বাজার বন্ধের সময় সেনসেক্স নেমে এসে দাঁড়িয়েছিল ৫৭ হাজার ৪৯১ দশমিক ৫১ সূচকে। মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত সেই সূচক ৫৭ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। অর্থনীতিবিদদের অনুমান পতন আরও হবে শেয়ার বাজারে। গোটা বিশ্বই ধুঁকছে করোনার ধাক্কায়। এশিয়াতেও শেয়ার বাজারে ধস নেমেছে। তাই ভারতেও যার প্রভাব পড়ছে বলে অনুমান বিশেষজ্ঞদের। গত সোমবার শুধু সেনসেক্সই নয়, নিফটিতেও ধস নামে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) ৫০ শেয়ারের সূচক নিফটিরও প্রায় ৪৪২ দশমিক ২৫ পয়েন্ট বা দুই দশমিক ৬৬ শতাংশ পতন ঘটে ১৭ হাজার ১৪৯ দশমিক ১০ পয়েন্টে গিয়ে বন্ধ হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00