Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধীরে ধীরে সুস্থ হচ্ছে রাজধানী, কমেছে সনাক্তের হারও: অরবিন্দ কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের শুরুর দিন থেকেই দেশজুড়ে যেভাবে করোনার ঢেউ আছড়ে পড়েছিল তাতে দেশের যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সবথেকে বেশী প্রভাবিত হয়েছিল রাজধানী দিল্লি ছিল তার মধ্যে অন্যতম। চলতি মাসের প্রথম দিকে দিল্লিতে দৈনিক সংক্রমণ ত্রিশ হাজারের গণ্ডি ছুঁয়েছিল। এরপরেই দিল্লিতে তড়িঘড়ি একাধিক করোনা বিধি জারি করে কেজরি সরকার। শুরু হয় উইকয়েন্ড কার্ফু। সরকারি নির্দেশে ফের শুরু হয় ওয়ার্ক ফ্রম হোম। বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল কলেজও। এতেই দেখা দিয়েছে আশার আলো। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানালেন, আসে আস্তে ফের সুস্থ হচ্ছে রাজধানী। কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত একদিনে অনেকটাই কমেছে পজিটিভিটি রেট তথা সনাক্তের হার। 

মঙ্গলবার সকালে দিল্লির করোনা পরিস্থিতি সম্পর্কে জানাতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ  কেজরিওয়াল। এদিন তিনি বলেন, সম্প্রতি যখন দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছিল তখন এক প্রকার বাধ্য হয়েই আমরা ফের বিধিনিষেধ জারি করি। এতে দিল্লিবাসীকে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু আমরা কেবলমাত্র প্রয়োজনীয় বিধিনিষেধই জারি করেছি।’ মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন যে, তিনি লেফটেন্যান্ট গভর্নরের কাছে বিধিনিষেধ তুলে নেওয়ার প্রস্তাব পাঠিয়েছিলেন কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এরপরেই তিনি ঘোষণা করেন, ‘ধীরে ধীরে ঠিক হচ্ছে দিল্লির করোনা পরিস্থিতি। আমরা একসাথে শীঘ্রই সব নিষেধাজ্ঞাগুলি তুলে নেব।’ 

উল্লেখ্য, মঙ্গলবার সকালে প্রকাশিত কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৬০ জন। মৃত্যু হয়েছে ৩০ জনের। আগের থেকে অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল অর্থাৎ সোমবার পর্যন্ত দিল্লিতে করোনা সনাক্তের হার ছিল ১৩.৩০ শতাংশ। কিন্তু মঙ্গলবার সেই সনাক্তের হারই কমে হয়েছে ১১.৭৯ শতাংশ।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00