Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যবসায় পরিণত হয়েছে সারোগেসি, মোটা টাকার লোভে গর্ভ ভাড়া দিচ্ছেন মহিলারা

জানা যাচ্ছে, ২০১৫ সাল থেকেই ভারত, নেপাল ইউক্রনের মতো একাধিকি দেশে সারোগেসির সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সরকারও সম্প্রতি এই বিষয়ে সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি মা হয়েছেন বলিউডের দেসি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। রবিবার মধ্যেরাতে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পিগি পপ্‌স জানান, সারোগেসির মাধ্যমে সম্প্রতি মাতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। প্রিয়াঙ্কা-নিকের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। আর এই খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে আবারও শুরু হয়েছে সারোগেসি নিয়ে জোর আলোচনা। বলা বাহুল্য, বলিউডে বহুদিন ধরেই প্রচলিত এই সারোগেসি। প্রিয়াঙ্কার আগে প্রীতি জিন্টা, শিল্পা সেট্টি, শাহরুখ খানের মতো তাঁবর তাঁবর বলিউড অভিনেতা এই পদ্ধতির আশ্রয় নিয়ে বাবা-মা হয়েছেন। তবে শুধু বলিউড নয়, সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে আমাদের সমগ্র দেশজুড়েই সারোগেসি হঠাৎই খুবই জনপ্রিয় হয়েছে। মা হওয়ার এই বিজ্ঞানসম্মত পদ্ধতিকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছেন দেশের একাধিক মহিলা। বাড়িঘর ভাড়া দেওয়ার মতোই দেশজুড়ে শুরু হয়েছে গর্ভ ভাড়া দেওয়ার ব্যবসা। আর এই ব্যবসার হাত ধরেই রাতারাতি লাখপতি হচ্ছেন বহু মানুষ। এককথায় বলতে গেলে দেশে নতুন একটি ব্যবসার মাধ্যম হয়ে উঠেছে এই সারোগেসি।

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী কৃতি স্যানন অভিনীত ‘মিমি’ একটি হিন্দি সিনেমা। যেখানে দেখা গিয়েছে রাজস্থানের একটি শহরে রীতিমতো জিনিস কেনার মতো করে পছন্দ করা হচ্ছে মেয়েদের এবং চরা দামে তাঁদের গর্ভ ভাড়া নেওয়া হচ্ছে। সাধারণত বিদেশী কাস্টমারদের ধরেই এই ব্যবসা চালানো হচ্ছে এবং বহু বিদেশী দম্পতি শুধুমাত্র এইভাবে সন্তানের জন্ম দিতেই আমাদের দেশে আসছেন। আদতে এই সিনেমার পুরো গল্পকে কাল্পনিক বলে মনে হলেও সম্প্রতি এই সিনেমার গল্পকেই সত্যির আখ্যা দিয়েছে সাম্প্রতিক এক সমীক্ষা। ওই সমীক্ষা অনুযায়ী, শুধু আমাদের দেশেই নয় বিদেশেও সমানভাবে জনপ্রিয় এই ব্যবসা। তাঁর মধ্যে শীর্ষে রয়েছে ইউক্রেনের নাম। গত কয়েক বছরে বাবা-মা হওয়ার আকাঙ্ক্ষায় থাকা অনেকেই এ দেশে যাচ্ছেন এবং সেই দেশে ইরিমধ্যেই বইধতে পেয়েছে সারোগেসি। জানা যাচ্ছে, বৈধ হওয়ার পরে প্রতি বছর ইউক্রেনে কয়েক হাজার শিশুর জন্ম হচ্ছে এই পদ্ধতিতে। মূলত এই কারণে এ দেশ ক্রমশ শিশু জন্মদানের কারখানায় পরিণত হচ্ছে।

এই সমীক্ষায় সম্প্রতি আরও যে সমস্ত তথ্য সামনে এসেছে তা আরও ভয়ংকর। জানা যাচ্ছে, ২০১৫ সাল থেকেই ভারত, নেপাল ইউক্রনের মতো একাধিকি দেশে সারোগেসির সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সরকারও সম্প্রতি এই বিষয়ে সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছে। সরকারি হিসাব বলছে এই সমস্ত দেশে মূলত ইউক্রনে বছরে ২০০০ থেকে ২৫০০ টি শিশুর জন্ম হয় সারোগেসির মাধ্যমে। এই কাজে যে সমস্ত মহিলাদের ব্যবহার করা হয় তাঁদের মধ্যে অধিকাংশই অত্যন্ত গরীব ঘরের এবং মূলত পয়সা উপার্জনের জন্যই তাঁরা তাঁদের গর্ভ ভাড়া দেন। এই ব্যবসাতেও রয়েছে একাধিক দালাল। তাঁরাই মূলত এই দু পক্ষের মধ্যে যোগাযোগ করিয়ে দেন। এক্ষেত্রে যে সমস্ত মহিলারা তাঁদের গর্ভ ভাড়া দেন তাঁদের টাকার একাংশ নেন ওই দালালরা। অন্যদিকে এই সমীক্ষায় দেখা গিয়েছে পয়সার লোভে কোনও কোনও মহিলা একাধিকবার সারোগেট মা হতে রাজি হন। এতে তাঁদের শারীরিক এবং মানসিক ক্ষতিও হচ্ছে। গর্ভবতী অবস্থায় তাঁদের যেখানে রাখা হয় সেই ঘরগুলিও খুব একটা স্বাস্থ্যকর নয়। ফলে এই সমস্ত দেশের মহিলাদের নানা শারীরিক সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00